খেলা

ভুল করলে রেফারিদেরও শাস্তি হবে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন থেকেই ঘরোয়া ফুটবলে রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। রেফারিং যেমন প্রশ্নবিদ্ধ তেমনি আবার রেফারিদের সম্মানীও খুব অল্প। বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেফারি সম্মানী হিসেবে পান ২৪০০ টাকা (সহকারিরা ২২০০ টাকা)।

বাফুফে রেফারিজ কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী রেফারিদের পারফরম্যান্স সন্তোষজনক না হলে তাদের ম্যাচ ফি’র ৫০ শতাংশ কাটা যাবে। এর পাশাপাশি রেফারিরা বড় ভুল বা বাজে পারফরম্যান্স করলে কয়েক রাউন্ড খেলা পরিচালনা থেকে বিরত থাকবেন।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি রেফারিজ কমিটির নতুন দায়িত্ব নিয়েছেন। রেফারিজ কমিটির আগের সভাপতি রেফারিদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন। সালাম মুর্শেদি সেটাই আরও একটু বড় আঙ্গিকে বাস্তবায়ন করতে চান। প্রতি মৌসুম শেষে আট জন (পুরুষ ও মহিলা) রেফারির পাশাপাশি তিন জন উদীয়মান রেফারিও (দুই জন পুরুষ ও এক জন মহিলা) পুরস্কৃত হবেন।

রেফারিদের আর্থিক কর্তন সম্পর্কে তিনি বলেন, ‘রেফারিরা আগে পুরস্কৃত হতেন না। তারা ফুটবলের বড় ও গুরুত্বপূর্ণ অংশ। তাই ফুটবল মৌসুমে সেরা রেফারিদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার থাকছে সেখানে বাজে পারফরম্যান্সের জন্য শাস্তির ব্যবস্থা থাকাও যৌক্তিক।’

ঘরোয়া ফুটবলে রেফারিদের বাজে পারফরম্যান্সের শাস্তি মানে কয়েক রাউন্ড খেলা পরিচালনা থেকে বিরতি। আর্থিক জরিমানা এবারই প্রথম দেখা যাচ্ছে। একজন রেফারি, সহকারি রেফারির পারফরম্যান্স রেফারিজ কমিটি কর্তৃক সন্তোষজনক না হলে ৫০ শতাংশ ফি কাটা হবে। সেক্ষেত্রে তারা সম্মানী পাবেন মাত্র ১২০০ ও সহকারিরা ১১০০ টাকা।

রেফারিজ কমিটির এই সিদ্ধান্তে হতাশ বর্তমান ও সাবেক রেফারিদের অনেকেই। তাদের গণমাধ্যমে কথা বলা এমনিতেই নিষেধ। নিজেদের অধিকার ও দাবি নিয়েও তারা কোড অফ কন্ডাক্টের জন্য কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেননি। অনানুষ্ঠানিকভাবে অনেকেই এই দুই শাস্তির সমালোচনা করেছেন। সাবেক ফিফা রেফারিরা রেফারিজ কমিটি ও বিভাগে থাকায় তারাও মন্তব্য দেননি।

রেফারিদের স্বার্থ এবং অধিকার রক্ষা করার জন্য কাজ করার কথা বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের। রেফারিজ কমিটির এই সিদ্ধান্ত দুই সপ্তাহ আগের। এরপরও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নেই অ্যাসোসিয়েশনের।

সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এই প্রসঙ্গে বলেন, ‘আমি করোনা পজিটিভ ছিলাম। তাই এই সংক্রান্ত বিষয়ে তেমন জানি না। আমাকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি।’

ঘরোয়া ফুটবলে রেফারিং এমনিতেই প্রশ্নবিদ্ধ। রেফারিজ কমিটির নতুন সিদ্ধান্তে রেফারিরা মানসিকভাবে অস্বস্তিতে। এর প্রভাব আসন্ন রাউন্ডগুলোতে পড়লে আরও প্রশ্নবিদ্ধ হতে পারে রেফারিং।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা