সংগৃহীত ছবি
খেলা

সবার সঙ্গে বসছেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: আজ ছুটির দিনের বিকেলে ক্রীড়াঙ্গনের ছোট মিলনমেলা ঘটছে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে। বিভিন্ন খেলার কোচ, রেফারি, সংগঠক ও খেলোয়াড়কে মত বিনিময়ের আমন্ত্রণ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

আরও পড়ুন: ফের ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার

গত পরশু জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম জাতীয় ক্রীড়া পরিষদের অধীভুক্ত সকল ফেডারেশন, এসোসিয়েশনকে আজকের অনুষ্টানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। প্রতি ফেডারেশন থেকে একজন করে সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারির নাম প্রেরণ এবং সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা ক্রীড়াঙ্গনের চার ক্ষেত্রের ব্যক্তিবর্গের সঙ্গেই আলোচনা করতে চান।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে সংকটে সংগঠকরা। অনেক ফেডারেশনের কর্মকর্তারা আসছেন না। কেউ পদত্যাগ করছেন আবার কেউ চেষ্টায় আছেন পদ টিকিয়ে রাখার জন্য। ফেডারেশনের বিদ্যমান সংগঠকরা আজকের সভায় কয়জন উপস্থিত হন সেটাই দেখার বিষয়। আসলেও তাদের এই মতামত কতটুকু গুরুত্ব পায় সেটাও প্রশ্ন কারণ তারা দীর্ঘদিন চেয়ারে থেকেও খেলার উন্নয়ন করতে পারেননি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা