খেলা

নেইমারকে ছাড়িয়ে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক: ফরাসি ক্লাব পিএসজির হয়ে ২০১৭ সাল থেকে খেলছেন কিলিয়ান এমবাপ্পে। চুক্তি শেষ হবে ২০২২ সালে। আর চুক্তির মেয়াদ শেষ হলেই ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন করে কোনো চুক্তি করতে চান না তারকা ফুটবলার। এমনটাই জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

নেইমার-এমবাপ্পে যখন পিএসজিতে যোগ দিয়েছেন, তখন থেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কেউ নেইমারকে বার্সেলোনায় পাঠিয়ে দিচ্ছেন, কেউ এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে। সম্প্রতি অবশ্য নেইমারের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাত্রাটা একটু কমেছে। কিন্তু এমবাপ্পেকে নিয়ে আলোচনা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না!

মার্কার প্রতিবেদনে জানা গেছে, পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানোর ইচ্ছা নেই এমবাপ্পের। চলমান চুক্তি শেষ হলেই ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে চান ফরাসি তারকা। নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই নাকি পিএসজির কোচ মরিসিও পচেত্তিনোকে জানিয়ে দিয়েছেন এমবাপ্পে।

তবে এখনই ক্লাব ছাড়তে চাইছেন না এমবাপ্পে। চলতি চুক্তি শেষ হওয়ার পর পিএসজি ছাড়ার ইচ্ছা তার। তবে চুক্তি শেষে কোথায় যাবেন, সেটা নিশ্চিত নয় এখনও।

অবশ্য এমবাপ্পেকে পেতে যে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের মতো ক্লাবগুলো, সে কথা কারো অজানা নয়। রিয়ালই দৌড়ে এগিয়ে। তবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির সম্পর্ক বেশ ভালো। এমবাপ্পের জন্য সে সম্পর্ক খারাপ করতে রাজি নন পেরেজ, এটাও অনুমিতই। শেষ পর্যন্ত ফরাসি ফরোয়ার্ড কোথায় পাড়ি জমান সেটা সময়ের হাতেই তোলা থাকল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা