খেলা

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে নেতিবাচক কিছু নয়: বিসিবি

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্ব টালমাটাল। এর ফলে ক্রীড়া অঙ্গনে প্রভাব পড়েছে ব্যাপক। আন্তর্জাতিক ক্রিকেট এখনো পুরোটাই জৈব সুরক্ষা বলয় কেন্দ্রিক। কোনও দলকে আতিথেয়তা দিতে গেলে আগে নিশ্চিত করতে হয় স্বাস্থ্যগত নিরাপত্তা।

নিরাপত্তাজনিত সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়ে অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেক গড়িমসির পর ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে রাজি হয়েছে। চূড়ান্ত হয়ে গেছে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সূচি।

এদিকে করোনাভাইরাসের স্থগিত করে দেয়া হয়েছে চলতি ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ওয়েস্ট ইন্ডিজ দল সংশ্লিষ্ট এক টিম স্টাফ করোনা পজিটিভ হওয়ায় সতর্কতাস্বরুপ নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। দুই দলের খেলোয়াড়দের পাঠানো হয়েছে আইসোলেশনে।

এদিকে চলতি মাসের ২৯ তারিখ বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। পরে আগামীৎআগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু অসিরা এখন আইসোলেশনে বন্দী হয়ে পড়ায় শঙ্কার মেঘ দেখা দিয়েছে তাদের বাংলাদেশ সফরকে ঘিরেও।

বিশেষ করে একাধিক অস্ট্রেলিয়ান গণমাধ্যমে ছাপানো হয়েছে, বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার খবর। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত নেতিবাচক কিছু দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও শঙ্কার কিছু জানানো হয়নি।

শুক্রবার দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া আর ওয়েুঠ ইন্ডিজের মধ্যে চলমান সিরিজের ঘটে যাওয়া ঘটনা জেনেছি। তাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে গেছে- এমন কোন খবর আমাদের জানা নেই।’

‘ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের এ ব্যাপারে কোন কিছুই জানায়নি। তাই অস্ট্রেলিয়ার বাংলদেশ সফর নিয়ে কোনরকম অনিশ্চয়তার কথা আমাদের জানা নেই। বরং বৃহস্পতিবারও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তারা এ ব্যাপারে কোনরকম নেতিবাচক কথা জানায়নি আমাদের।’

‘কাজেই পুরো বিষয়টাকে এখনও নেতিবাচক দৃষ্টিতে না দেখে আমরা ইতিবাচক চোখেই দেখছি। অস্ট্রেলিয়ার সব কিছু ঠিক থাকলে ২৯ জুলাই ঢাকা আসার কথা। আমরা এখনো সেটাই জানি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা