খেলা

টাইগারদের ইমাম রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটারদের প্রায় সবাই ধর্মপ্রাণ, নামাজি। সাধারণত কোনো ওয়াক্তের নামাজ কাজা হয় না অধিকাংশ ক্রিকেটারেরই। দেশে তো বটেই, বিদেশেও দলবেঁধে নামাজ আদায় করেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মিরাজরা।

সেই ২০১৬ সালের ডিসেম্বর এবং ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে একবার মাহমুদউল্লাহ রিয়াদের ইমামতিতে জুম্মার নামাজ আদায় করেছিলেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা।

তামিম মোবাইলে গুগল থেকে খুতবা ডাউনলোড করে দিয়েছিলেন। আর রিয়াদ সেটা দেখে পড়েছিলেন। তার ইমামতিতে টিম বাংলাদেশের ক্রিকেটাররা জুম্মার নামাজ আদায় করেছিলো।

এরপর ২০১৯ সালের বিশ্বকাপেও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে দলবেঁধে জুম্মার নামাজ আদায় করতে দেখা গেছে জাতীয় দলের ক্রিকেটারদের। এবার জিম্বাবুয়েতেও ঈদুল আজহা পালন করলো টাইগাররা। সেখানেও ইমাম রিয়াদ।

করোনা প্রটোকলের কারণে কোনো মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় সম্ভব নয়। কারণ জিম্বাবুয়েতে বাংলাদেশ দল আছে কঠিন করোনা প্রটোকলের মধ্যে। জৈব সুরক্ষা বলয়ে টিম হোটেল, প্র্যাকটিস ফিল্ড আর ম্যাচ ডে’তে মাঠে যাওয়া ছাড়া আর কোথাও যাওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে (হারারেতে তখন সকাল সাড়ে ১০টা) ঈদুল আজহা কীভাবে কাটলো টাইগারদের এমন প্রশ্নের জবাবে দলনেতা আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, ‘সকালে মাহমুদউল্লাহ রিয়াদের ইমামতিতে ঈদের নামাজ পড়েছে ক্রিকেটাররা। সেটা কোনো মসজিদ বা ঈদগাহে গিয়ে নয়। টিম হোটেল ‘ক্রেস্টা লজে’র ভেতরেই একটি জায়গায় সবাই মিলে নামাজ পড়েছে। রিয়াদই ইমামতি করেছে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটাররা সকাল থেকে যে যার মতো তৈরি হয়ে, পাঞ্জাবি পরেই নামাজ আদায় করেছে।'

আগামীকাল ২২ জুলাই থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ সামনে রেখে আজ ঈদের দিন হারারে সময় দুপুরে টি-টোয়েন্টি দলের প্র্যাকটিস ছিল। ববি জানান, ‘ক্রিকেটাররা সে প্র্যাকটিস সেশনেও অংশ নিয়েছেন।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা