খেলা

‘সুখবর’ পেলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: গত কয়েকদিন ধরে আলোচনায় ছিলো মাহমুদউল্লাহ অবসর নিয়ে। অনেকেই ধারণা করছেন অনেকটা অভিমানে করে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

জানা যায়, সতীর্থদের কাছে এই ফরম্যাট না খেলার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ। তাই বলা হচ্ছে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন তিনি। টেস্ট না খেলার সিদ্ধান্তের পর এই ফরম্যাটে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার।

বুধবার (১৪ জুলাই) আইসিসি নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

১৬ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ। সুযোগ পেয়েই দারুণ এক ইনিংস খেলে দলকে জেতাতে ভূমিকা রেখেছেন। তার ১৫০ রানের অপরাজিত ইনিংসেই বাংলাদেশ প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায়। আর তাতেই ২২০ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এমন পারফরম্যান্সে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ। এখন তার অবস্থান ৪৪ নম্বরে।

মাহমুদউল্লাহ ছাড়াও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসের। হারারে টেস্টের প্রথম ইনিংসে ৯৫ রানের ইনিংস খেলা ডানহাতি এই ব্যাটসম্যান ১৫ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫৫ নম্বরে। বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ১৪৮ রান দিয়ে ৯ উইকেট তুলে নিয়েছিলেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে তিনি এখন ২৪ নম্বরে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা