খেলা

‘ডিয়েগোকে এই শিরোপা উৎসর্গ করছি’

স্পোর্টস ডেস্ক: সময়টা র্দীঘ ২৮ বছর। অবশেষে অবসানের হয়েছে। আর্জেন্টিনা জিতেছে কোনো বড় টুর্নামেন্টের শিরোপা। রোববার ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এই শিরোপা উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনাকে দুইটি বিশ্বকাপ জেতানো ডিয়েগো ম্যারাডোনা মারা গিয়েছেন গত বছরের নভেম্বরে।

বছর না পার হতেই বহুদিনের আক্ষেপ দূর করে শিরোপা পেল তার দেশ। ট্রফি জেতার পর কিংবদন্তি ম্যারাডোনাকেই উৎসর্গ করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি ম্যারাডোনাকে উৎসর্গ করার কথা জানান।

তিনি বলেন, ‘মারাকানায় ব্রাজিলের বিপক্ষে ক্লাসিকো জয়, এটা দুর্দান্ত একটি টুর্নামেন্ট ছিল। আমরা জানি, এখনো অনেক কিছুতেই উন্নতি করার জায়গা আছে। কিন্তু সত্যিটা হচ্ছে সবাই তাদের হৃদয় দিয়ে খেলেছে। এবং এই দলের অধিনায়ক হওয়ার চেয়ে বেশি গর্বের আর কিছু হয় না।’

মেসি আরও বলেন, ‘আমি এই সাফল্য যারা আমাকে সবসময় সমর্থন জানায় ওই পরিবার। আমার বন্ধুবান্ধব, যারা আমাকে অনেক ভালোবাসে। সব মানুষ যারা আমাদের সমর্থন দেয়, বিশেষত ৪৫ মিলিয়ন আর্জেন্টাইন যাদের এখন ভাইরাসের কারণে বাজে সময় কাটছে। এটা আপনাদের সবার জন্য। এবং অবশ্যই, ডিয়েগোকে এই শিরোপা উৎসর্গ করছি। সে নিশ্চিতভাবেই যেখানেই থাকুক, আমাদের সমর্থন দিচ্ছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা