খেলা

খুব দ্রুত বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: কম সময় তো আর না। র্দীঘ ২৮ বছর!। এতদিন ধরে একটা আন্তর্জাতিক শিরোপার অপেক্ষা করেছে আর্জেন্টিনার মানুষ। অবশেষে শেষ হয়েছে এক সময় ‘অনন্ত কালের’ মনে হওয়া এই অপেক্ষা। ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আলবিসেলেস্তরা।

এতে সবচেয়ে বড় কৃতিত্বটা ডি মারিয়ার। তার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। বহুদিনের এই আক্ষেপ শেষ হতে না হতেই আর্জেন্টিনা সমর্থকদের ডি মারিয়া দেখালেন আরও বড় স্বপ্ন। ম্যাচশেষে তিনি বললেন, বিশ্বকাপ আসছে খুব দ্রুত।

ডি মারিয়া বলেন, ‘আমি আমার সন্তানদের, স্ত্রীর, বাবা-মায়ের যে সব সমর্থকরা এখানে ছুটে এসেছেন যারা আমাদের সমর্থন দিয়েছেন তাদের জন্য খুশি। একটা বিশ্বকাপ খুব তাড়াতাড়িই আসছে। এটা আমাদের অনেক দূর সামনে ঠেলে দিলো।’

আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসিরও না পাওয়ার বেদনা শেষ হয়েছে এই ট্রফি জয়ে। তিনি সর্বকালের সেরা ফুটবলার কি না এই তর্কে একটা আন্তর্জাতিক শিরোপা না থাকা পিছিয়ে দিতো বরাবর। এখন আর এই আক্ষেপ থাকছে না তার।

ডি মারিয়া বলেন, ‘এটা কখনো ভুলে যাওয়া সম্ভব হবে না। মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমিও তাকে ধন্যবাদ বলেছি। সে আমাকে বলেছিল এটা আমার ফাইনাল। যেই ফাইনালটা আমি খেলতে পারিনি, সেটার পুনরাবৃত্তির ম্যাচ হবে। এটা আজ হতেই হতো, এবং সেটাই হয়েছে।’

২০১৪ বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেননি ডি মারিয়া। যেটা আর্জেন্টিনাকে ভুগিয়েছিল বেশ। ম্যাচশেষে ডি মারিয়া জানিয়েছেন, মেসি তাকে আগেই বলেছিলেন, এই ফাইনালটা হবে ওই ম্যাচের পুনরাবৃত্তি করার সুযোগ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা