খেলা

তাসকিনের নাচে উত্তেজিত মুজারাবানি!

স্পোর্টস ডেস্ক: প্রথম দিন ছিল হতাশাভরা। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে লিটন দাস তুলে নিলেন ৯৫ রান। লিটনের সঙ্গে যোগ্য লড়াই চালিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদও। তবে এইসবের মধ্যেই ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে গেল দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই।

শুরুটা করেছেন জিম্বাবুয়ের তরুণ পেসার ব্লেসিং মুজুরাবানি। তিনি তাসকিন আহমেদের সঙ্গে অযথাই আগ্রাসন দেখানোর চেষ্টা করেন। পরে তার জবাব দিতেই হয়তো আরেক পেসার ভিক্টর নিয়ুচিকে দুইবার বোলিং করা থেকেই থামিয়ে দেন মাহমুদউল্লাহ।

ম্যাচের প্রথম দিন ৮৩ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান করেছিল বাংলাদেশ। নবম উইকেট জুটিতে অবিচ্ছিন ২৪ রান যোগ করে প্যাভিলিয়নে ফিরেছিলেন মাহমুদউল্লাহ ও তাসকিন। দিন শেষে ক্যারিয়ারের ১৭তম ফিফটিতে ৫৪ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ, তাসকিনের সংগ্রহ ছিল ১৩ রান।

আজ দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কাটাচ্ছেন এ দুই অপরাজিত ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আজ খেলা হয়েছে ১০ ওভার। যেখানে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান যোগ করে ফেলেছে বাংলাদেশ। অবিচ্ছিন্ন জুটিকে বাড়িয়ে ৭৪ রানে নিয়ে গেছেন মাহমুদউল্লাহ ও তাসকিন।

এ জুটি গড়ার পথে দিনের শুরুতেই তাসকিনের সঙ্গে লেগে যান জিম্বাবুয়ের পেসার মুজুরাবানি। দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বল দারুণ একটি বাউন্সার করেছিলেন মুজুরাবানি। তাসকিন সেটি ছেড়ে দিয়ে হাত ও পা দিয়ে নাচের মতো ভঙ্গিমা করেন।

কিন্তু সেটি সহ্য হয়নি মুজুরাবানির। তিনি তাসকিনের কাছে গিয়ে কড়া চাহনি দিলে ছাড় দেননি তাসকিনও। দুই ফাস্ট বোলারের মধ্যে বেশ কয়েক সেকেন্ড উত্তপ্ত বাক্য বিনিময় হয়। খানিক পর আম্পায়ার এসে তাদের মধ্যস্থতা করেন। তবে পরের বলেও দুজনের মধ্যে দেখা গেছে উত্তপ্ত চাহনি।

পরের ঘটনা ৮৮তম ওভার শুরুর সময়। ভিক্টর নিয়ুচি ফুল রানআপ নিয়ে বোলিংয়ের জন্য আসলে একদম শেষ মুহূর্তে সরে দাঁড়ান মাহমুদউল্লাহ। হতাশায় উইকেটরক্ষকের দিকে আলতো করে বল ছুড়ে মারেন নিয়ুচি। তখন কোনো বাক্য বিনিময় হয়নি।

তবে পরের বলে পুরো রানআপ নিয়েও বল করেননি নিয়ুচি। বরং পুরোটা পিচ পাড়ি দিয়ে মাহমুদউল্লাহর কাছে গিয়ে কিছু একটা বলেন তিনি। যা শুনে রেগে যান মাহমুদউল্লাহও। তখন তাদের মধ্যে ঘটে উত্তপ্ত বাক্য বিনিময়। নিয়ুচি ফেরার পথ ধরলেও রাগে ফুটতে থাকা মাহমুদউল্লাহ প্রায় মাঝ পিচ পর্যন্ত চলে আসেন।

দুই পেসারের সঙ্গে দুই ব্যাটসম্যানের উত্তপ্ত মুহূর্তের দেখা মিললেও, কোনো বিপদ ঘটেনি বাংলাদেশের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেন তাসকিন। এটি সাদা পোশাকের তার পঞ্চম শতরান পার করেছেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ রিয়াদ ১১২ ও তাসকিন ৫২ রানে অপরাজিত রয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা