খেলা

কার মুখে ফুটবে শেষ হাসি!

আসমাউল মুত্তাকিন: দেখতে দেখতে শেষ হচ্ছে এবারের কোপা আমেরিকার ৪৭তম আসর। বিদায় ঘন্টা বাজবে আর কয়েকটা দিন গেলেই। কার মুখে ফুটবে শেষ হাঁসি? এটা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১১ জুলাই পর্যন্ত। এবারের ফাইনাল উঠেছে ফুটবলের দুই দ্বৈরথ আর্জেন্টিনা ও ব্রাজিল।

এদিকে কোপার আমেরিকার পাশাপাশি ইউরো কাপ চললেও ইউরোকে ছাপিয়ে কোপারই কথা সবখানে চলছে। কথা হচ্ছে দুই দেশের সেরা খেলোয়াড় লিওলেন মেসি ও নেইমারকে নিয়েও। ক্লাব ফুটবলে লিওলেন মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেইমারের। চলমান কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।

টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হওয়ার পর ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চান নেইমার। এজন্য প্রকাশ্যে আর্জেন্টিনাকে সমর্থন দেন তিনি। নেইমারের এই চাওয়ার পাশাপাশি রয়েছে আরেকটি চাওয়া? ফাইনালে জিতবে ব্রাজিল! নেইমারের এই চাওয়া পূর্ণ হবে তো!

অন্যদিকে মেসিও কম কিসের! ক্লাব ফুটবলে সফল তিনি। কিন্তু দেশের হয়ে সব ধারণে চেষ্টা করেছেন। এবারের কোপা আমেরিকাতে একাই লড়াই করে দলকে ফাইনালে উঠিয়েছেন। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে তার একক নৈপুণ্যতায় সেবার তার দল ফাইনালে উঠে। কিন্তু জার্মানির সঙ্গে হেরে বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি তাদের। পরের বছর কোপাতে আবারও ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেবারও হেরে স্বপ্নভঙ্গ হয় আসরের দ্বিতীয় সফলতম দলটির।

মেসি কি ঘোচাতে পারবে? সময়ই তা বলে দেবে। তার জন্য অপেক্ষা করতে হচ্ছে আগামী ১১ জুলাই পর্যন্ত। এর আগে দেখে নেওয়া যাক কোপা আমেরিকায় দুই দলের পরিসংখ্যান। কোপায় মোট নয়বার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। তার মধ্যে সাতবার জিতেছে আর্জেন্টিনা। মাত্র দুবার হেসেছে ব্রাজিল। এ বার কোপায় নেইমাররা কি পারবেন ইতিহাসের বিপক্ষে ফলাফল করতে?

এযাবত ২০ বার ফাইনালে উঠে মোট নয়বার কোপার শিরোপা জিতেছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা ২৮ বার ফাইনাল খেলে কোপা জয় করেছে ১৪ বার। উরুগুয়ের পরেই সব থেকে বেশি কোপা জয়ের রেকর্ড রয়েছে আর্জেন্টিনার। তবে ফাইনালে ইতিহাস কথা বলে না। ব্রাজিল শিরোপা ধরে রাখতে পারলেই আক্ষেপ গোছাবে নেইমারের। এদিকে ২৮ বছর ধরে আর্জেন্টিনা কোনো শিরোপা জিততে পারছেন না। প্রথম আন্তর্জাতিক শিরোপা ছুঁয়ার স্বপ্ন দেখাচ্ছেন লিওলেন মেসি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা