খেলা

টোকিও অলিম্পিকে যাচ্ছেন রোমান-দিয়া

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে এবার টোকিও অলিম্পিকে হবে ২৩ জুলাই। টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৬ জন। তারা হলেন দুই আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী, দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ, অ্যাথলেট জহির রায়হান ও শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি।

ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত অপেক্ষায় ছিলেন ওয়াইল্ড কার্ডের। কিন্তু সোমবার পর্যন্ত অপেক্ষা করে এখন আশা ছেড়ে দিয়েছেন দেশসেরা এই নারী ভারোত্তলক। কারণ ৫ জুলাইয়ের পর ওয়াইল্ড কার্ড পাওয়ার আর কোনো সুযোগ নেই।

বাংলাদেশের ৬ ক্রীড়াবিদের মধ্যে সবার আগে টোকিও যাচ্ছেন আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। আগামী ১৫ জুলাই আরচারি দল ঢাকা ছাড়বে।

দুই আরচারের সঙ্গে যাবেন কোচ মার্টিন ফ্রেডরিক ও ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

রোমান সানা ও দিয়া সিদ্দিকীর করোনা টিকার দ্বিতীয় ডোজ বাকি আছে। বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল জানিয়েছেন, ১১ জুলাই তাদের তারা টিকার দ্বিতীয় ডোজ নেবেন। পরের দিন টোকিও রওনা দেবেন শুটার আব্দুল্লাহ হেল বাকি ও কোচ গোলাম শফিউদ্দিন খান শিপলু।

টোকিও যাওয়ার আগে শ্যুটার বাকি ও কোচের জার্মানি যাওয়ার কথা। কোচ গোলাম শফিউদ্দিন খান শিপলু বলেছেন, ‘ভিসা এখনও পাইনি। আর এক-দুই দিন দেখব। ভিসা পেলে জার্মানি যাব। বাকির রাইফেলটা সার্ভিসিং করাতে পারলে ভালো হতো। তাই জার্মানি যাওয়াটা প্রয়োজন। জার্মানি গেলে আমাদের আবার ১২ জুলাইয়ের মধ্যে ঢাকায় ফিরতে হবে। কারণ জাপান যাওয়ার প্রস্তুতির বিষয় আছে। কোভিড টেস্ট করাতে হবে। দেখি ভিসা পাই কি না।’

আরচারদের টোকিও যাওয়ার আগের দিন অবশ্য অফিসিয়াল ৩ জন যাচ্ছেন। কন্টিনজেন্টের অলিম্পিক অ্যাটাসি ফখরুদ্দিন হায়দার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান যাবেন ১৪ জুলাই। এই তিনজন আগে গিয়ে বাংলাদেশ দলের জন্য আনুসাঙ্গিক কাজগুলো সারবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা