খেলা
সেমিফাইনালে 

মেসির বড় বাধা হতে পারে অস্পিনার

স্পোর্টস ডেস্ক: সবাই তার কাছে বোকা বনে যায়। তিনি গোলরক্ষকদের ভালো বোকা বানাতে পারেন। গোলবারের দায়িত্ব সামলানো লোকদের কাছে তার নামটি যেন একটি আতঙ্কের নাম। বলছি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির কথা।

আগামী বুধবার কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। তাদের গোলরক্ষক ডেভিড অস্পিনার বিপক্ষে মেসির পরিসংখ্যান খুব একটা সুখকর নয়।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকা মিলিয়ে এই পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছেন মেসি ও অস্পিনা। যেখানে মাত্র দুই বার কলম্বিয়ান গোলরক্ষককে ফাঁকি দিতে পেরেছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

প্রথমটি ২০১১ সালের নভেম্বরের ১৫ তারিখ। কলম্বিয়ার রবার্তো মেলেন্দেজ মেট্টোপলিটন স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে ২-১ গোলের জয় পায় আর্জেন্টিনা। এই ম্যাচে এক গোল করেন মেসি।

২০১৫ কোপার কোয়ার্টার ফাইনালে মেসির বিরুদ্ধে কোনো গোল হজম করেননি অস্পিনা। দিয়েছিলেন দুর্দান্ত এক সেভ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ কোয়ালিফায়ারে আর্জেন্টিনার কলম্বিয়ার মুখোমুখি হওয়ার সময়কার ঘটনা। যেখানে ৩-০ গোলের বড় জয় পায় আলবিসেলেস্তেরা। ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে অস্পিনাকে ফাঁকি দেন মেসি।

২০০৯ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন অস্পিনা ও মেসি। ২০১০ বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে বুয়েন্স আইরেস স্টেডিয়ামে মেসির ফ্রি কিক ফিরে আসে ক্রসবারে লেগে। যদিও ডানিয়েল কাটা ডিয়াজের গোলে ওই ম্যাচেও জিতেছিলেন মেসিরা।

সর্বশেষ মাসখানেক আগে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া-আর্জেন্টিনা। ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও কোনো গোল করতে পারেননি আর্জেন্টাইন এই সুপারস্টার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা