খেলা

ভোরে মাঠে নামবে ব্রাজিল-চিলি

স্পোর্টস ডেস্ক : হারলেই বিদায় এমন সমীকরণ নিয়ে আজ শুরু হচ্ছে কোপা আমেরিকার নকআউট পর্ব। বাঁচা-মরার লড়াইয়ে শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে ব্রাজিল ও চিলি। যেখানে ব্রাজিলকেই ফেবারিট ধরা হচ্ছে।

শক্তিমত্তায় চিলির থেকে বেশ এগিয়ে নেইমাররা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের হেড টু হেড পরিসংখ্যান।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে যেখানে ব্রাজিল জিতেছে ৫১টি ম্যাচ, সেখানে চিলির জয় মাত্র ৮টি। ম্যাচ ড্র হয়েছে ১৩টি। কোপা আমেরিকায় ব্রাজিল আর চিলি মুখোমুখি হয়েছে মোট ২১ বার। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১৬ ম্যাচ, চিলি জিতেছে ৩টিতে। ড্র হয়েছে বাকি ২ ম্যাচ।

ব্রাজিল-চিলির সর্বশেষ দেখা হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে। সে ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল।

সংক্ষিপ্ত পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে চিলির চেয়ে ব্রাজিল শত গুণ এগিয়ে। এখন দেখার অপেক্ষা আগামীকালের ম্যাচে কোনো অঘটন ঘটে কিনা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা