খেলা

বিনামূল্যে পাওয়া যাবে মেসিকে!

ক্রীড়া ডেস্ক : আজ ২০২১ সালের ৩০ জুন। রাত ১২টার সময় শেষ হবে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ। এর মাধ্যমেই শেষ হবে তাদের দীর্ঘ ২০ বছরের সম্পর্ক। তবে এ চুক্তির নবায়ন না হলে কাল থেকে তিনি ফ্রি থাকবেন। বিনামূল্যে অথবা যেকোনো মূল্যে তাকে দলে টানতে পারবে যে কোনো ক্লাব!

স্প্যানিশ সময় অনুসারে আজ রাত ১২টায় তার চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা। তবে বিষয়টা বাস্তবতায় রূপ নেবে না, যদি না মেসির সঙ্গে শেষ মুহূর্তে চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে বসে বার্সা।

মেসির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে- এমন তথ্য মাসখানেক আগে ফাঁস করেছিল কাতারভিত্তিক সংবাদ মাধ্যম বেইন স্পোর্টস। তবে তারপর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আসেনি চুক্তি নবায়নের ঘোষণা।

বার্সেলোনায় থাকার জন্য পূর্বশর্ত জানিয়ে দিয়েছিলেন মেসি। বারবার বলে এসেছিলেন শক্তিশালী দল গঠনের কথা। করোনা মহামারি ও চলমান আর্থিক মন্দা মাথায় রেখে সাধ্য মতো সে শক্তিশালী দল গঠনের চেষ্টাও করে যাচ্ছে।

তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে কোপা আমেরিকা। যা শেষ হবে আগামী ১২ জুন। এর আগে মেসির বার্সেলোনায় আসা সম্ভব নয়। আর করোনা মহামারির কারণে বার্সেলোনা প্রতিনিধিরা যেতে পারছেন না লাতিন আমেরিকায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, মেসির চুক্তি নবায়নের প্রক্রিয়া থমকে আছে সে কারণেই।

পরিস্থিতি বদলে না গেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো আগামী ৯ ঘণ্টা পর মেসি হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তবে বার্সেলোনা তাকে পরেও দলে ভেড়াতে পারবে। তখন অবশ্য সেটা আর ‘চুক্তি নবায়ন’ থাকবে না, বিষয়টা হয়ে দাঁড়াবে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে দলে ভেড়ানো।

মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা শুরু হয়েছিল প্রায় ২০ বছর আগে। ২০০০ সালের ডিসেম্বরে এক পেপার ন্যাপকিনে সই করিয়ে তাকে বার্সেলোনার করে নিয়েছিলেন তৎকালীন কাতালান প্রতিনিধিরা। সেই যে শুরু, তারপর থেকে ২০ বছরে আর এক মুহূর্তের জন্যও ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়নি তার। প্রতি বারই চুক্তি শেষ হওয়ার অনেক আগেই নতুন চুক্তিতে সই করিয়েছিল বার্সা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা