খেলা

কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়লেন সেরেনা

ক্রীড়া ডেস্ক : রেকর্ড ২৪ বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী হতে পারলেন না আমেরিকান কিংবদন্তী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তবে হেরে নয়; খেলা চলাকালীন কোর্টেই পা পিছলে পড়ে উইম্বলডন থেকে ছিটকে যান সেরেনা। কোর্ট ছাড়েন কাঁদতে কাঁদতে।

বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের বিপক্ষে লড়ছিলেন। প্রথম সেটে জয়ও পেয়েছিলেন ৩-১ গেমে। পা পিছলে পড়ে প্রথম রাউন্ডেই সেরেনার ইতি ঘটে। পিছলে পড়ার পর ব্যথা পান ডান পায়ে; আর খেলার অবস্থায় ছিলেন না তিনি। শেষ পর্যন্ত চোখের পানি ফেলতে ফেলতে ছাড়েন কোর্ট।

ছিটকে যাওয়ার পর নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সংক্ষিপ্ত বিবৃতি দেন সেরেনা। তিনি লেখেন, 'আমার ডান পায়ে ইনজুরির কারণে এখান (উইম্বলডন) থেকে সরে যাওয়া হৃদয়বিদারক ঘটনা ছিল।'

একই দিন পা পিছলে ছিটকে গেছেন ফরাসি টেনিস তারকা আদ্রিয়ান মানারিনো। রজার ফেডেরারের বিপক্ষে লড়ার সময় মানারিনো ইনজুরিতে পড়েন। প্রথম সেট হারলেও পরের দুই সেট জিতে এগিয়ে গিয়ে গিয়েছিলেন মানারিনো। চতুর্থ সেটে অবশ্য ঘুরে দাঁড়ান ফেডেরার। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ৬–২ গেমে সেটটা জিতে সমতা ফেরান। এই চতুর্থ সেটেই পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পান মানারিনো।

ব্যথা নিয়ে এই সেট শেষ করতে পারলেও মানারিনো পঞ্চম সেটে আর খেলতে পারেননি। শেষ পর্যন্ত ছিটকে যান তিনি; দ্বিতীয় রাউন্ডে উতরে যান ফেডেরার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা