খেলা

পিএসএলে চ্যাম্পিয়ন মুলতান সুলতানস

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করেছে মুলতানের সুলতান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে নতুন চ্যাম্পিয়ন তারা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পেশাওয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় মুলতানের সুলতান। এর আগের পাঁচ আসরে একবারও ফাইনালে উঠতে পারেনি দলটি।

আবুধাবিতে মুলতান সুলতানস টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেনি পেশাওয়ার।

মুলতানের ২০৬ রানের ইনিংসে ব্যাট হাতে অবদান রাখেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। তার মধ্যে শোয়াইব মাকসুদ ৩৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন। আর রাইলি রুশো ২১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। এ ছাড়া শান মাসুদ ৩৭ ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩০ রান করেন। ৫ বলে ২ ছক্কায় অপরাজিত ১৫ রান করেন খুশদিল শাহ।

২০৬ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান তোলেন পেশাওয়ারের কামরান আকমল ও হজরতুল্লাহ জাজাই। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তারপরও চতুর্থ উইকেটে লড়াই জমিয়ে তুলেছিলেন শোয়েব মালিক ও রভম্যান পাওয়েল। চতুর্থ উইকেটে তারা ৬৬ রান তোলেন। ১২৪ রানের মাথায় এই জুটি ভাঙার পর জয়ের বন্দর থেকে ক্রমাগত দূরে সরে যায় পেশাওয়ার। মুলতানের ইমরান তাহির তার করা শেষ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে পেশাওয়ারকে লড়াই থেকে একেবারেই ছিটকে দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে পেশাওয়ার।

বল হাতে মুলতান সুলতানসের ইমরান তাহির ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২৬ রান দিয়ে ব্লেসিং মুজারাবানি নেন ২টি ও ১ মেডেনসহ ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন ইমরান খান।

ম্যাচ ও সিরিজ সেরা হন মুলতান সুলতানসের শোয়াইব মাকসুদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা