খেলা

একই দলে মেসি-রোনালদো!

স্পোর্টস ডেস্ক: সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতা দুই জনের মধ্যে ছিল। গত এক দশকে ফুটবল অঙ্গনে সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্নেও আছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানে রোনালদো। সময়ের সেরা ফুটবলার কে, মেসি নাকি রোনালদো? এই প্রশ্নের উত্তর নিয়ে বিভক্ত পুরো বিশ্ব।

তবে এই দুই ফুটবলারকে যদি দেখা যায় একই দলে?

ফুটবলপ্রেমীরা হয়তো বাস্তবতার নিরিখে দুই প্রবল প্রতিদ্বদ্বীকে এই দলে ভাবতে পারবেন না। তবে ফুটবলে ঘটতে পারে এমন ঘটনাও। এমন ভাবনা সত্যিও হতে পারে। হ্যাঁ, ভুল শুনছেন না। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা চাইছেন এমনই।

বর্তমানে জুভেন্তাসে খেলা রোনালদোকে দলে ভেড়াতে চাইছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি এমনটিই। আগে থেকেই দলটিতে খেলছেন লিওনেল মেসি। চুক্তি শেষ হয়ে গেলেও তার বার্সাতেই থাকার সম্ভাবনা জোরালো। তাই দুই মহাতারকাকে দেখা যেতে পারে একই একাদশে।

কিন্তু রোনালদোকে প্রস্তাব দিলেই তো হবে না, কীভাবে বার্সার আর্থিক সমস্যা কাটিয়ে নিয়ে আসা সম্ভব হবে? শোনা যাচ্ছে, তিনি যদি আসার জন্য ইচ্ছাপ্রকাশ করেন, তাহলে লোনে নেবে বার্সা।

বিনিময়ে ক্লাবের রিনিউয়াল ফি যেমন বাড়ানো হবে, সেই সঙ্গে ক্লাবের আয়ও অনেক বাড়বে। মেসি-রোনালদো যখন একই দলে খেলবে, তখন সমর্থকদের আগ্রহটাও ওই রকমই থাকবে।

রিয়াল মাদ্রিদ থেকে ২০১৮ সালে রোনালদো চলে যাওয়ার পর থেকে অনেকের মনে শূন্যতা সৃষ্টি হয়েছিল। তাই লাপোর্তা এক ঢিলে দুই পাখি মারতে চান।

একদিকে নিজের সুনাম তিনি বিশ্বের সামনে ছড়িয়ে দিতে চান আর অন্যদিকে আর্থিক দৈন্যতা থেকে ক্লাবকে টেনে তুলতেও কাজে দেবে এমন ট্রান্সফার। দেখার বিষয়, শেষ পর্যন্ত আর ওই চুক্তি হয় কি না।

বার্সা অধিনায়ককে দলভুক্ত করতে আগ্রহী দুই ম্যানচেস্টার জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটিও। আগ্রহ আছে প্যারিস সেন্ট জার্মেই এবং ইন্টার মিলানেরও। তবে বিশ্বের অধিকাংশ ফুটবল অনুরাগী চাইবে সিআর সেভেন ও মেসিকে একই দলে দেখতে। সেটিই যুক্তিযুক্ত। তবে আপনি কি মনে করেন মেসি আদৌ বার্সেলোনা ছাড়বে?

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা