খেলা

লন্ডন থেকে ইউরো ফাইনাল সরানোর দাবি

ক্রীড়া ডেস্ক: জমে উঠেছে ইউরো কাপ। আগামী ১১ জুলাই ফাইনাল হওয়ার কথা লন্ডনে। কিন্তু বাদ সেধেছে ইটালি। দেশের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির দাবি, লন্ডনে করোনার ডেল্টা সংস্করণ ধরা পড়েছে। ফলে সেখান থেকে ম্যাচ সরিয়ে রোমে নিয়ে আসা হোক। ইউরো কাপ কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

১১ জুলাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যে করোনার সংক্রমণ আবার নতুন করে বাড়তে শুরু করেছে। আশঙ্কার বিষয় হলো সেখানে করোনার ডেল্টা সংস্করণের সন্ধান মিলেছে। যা অত্যন্ত দ্রুত গতিতে ছড়ায়। করোনার ডেল্টা সংস্করণ প্রথম পাওয়া গিয়েছিল ভারতে। লাখ লাখ মানুষ নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

মৃত্যুর হারও বেড়েছিল। ভাইরোলজিস্টদের দাবি, করোনার ডেল্টা ভেরিয়েন্ট অন্য সংস্করণগুলির চেয়ে অনেক বেশি ভয়ংকর। সেই ডেল্টা সংস্করণই ধরা পড়েছে যুক্তরাজ্যে। ফলে সেখান থেকে ম্যাচ সরিয়ে রোমে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠক করতে বার্লিন গিয়েছিলেন দ্রাঘি। সেখানে যৌথ সাংবাদিক বৈঠক করছিলেন ম্যার্কেল এবং দ্রাঘি। সেখানেই সাংবাদিকদের দ্রাঘি বলেন, ''সংক্রমণ যেখানে বাড়ছে, সেখান ফাইনাল না হওয়া উচিত বলেই মনে করি। লন্ডন থেকে তা রোমে সরিয়ে আনা হোক।''

এর আগে ম্যার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ইউরো কাপ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাদের বক্তব্য ছিল, যে ভাবে স্টেডিয়ামে ভিড় করে খেলা দেখছেন দর্শকরা, তাতে সংক্রমণ আবার বাড়তে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তার প্রথম এবং প্রধান কাজ হলো দেশকে সংক্রমণের হাত থেকে রক্ষা করা।

ম্যার্কেল এবং দ্রাঘির বৈঠকেরমূল বিষয় অবশ্য ইউরো কাপ ছিল না। মূলত শরণার্থী সমস্যা নিয়েই তাদের কথা হয়েছে। ২০১৬ সালের চুক্তি মাথায় রেখে সিরিয়ান শরণার্থী সংক্রান্ত বিষয়ে তুরস্ককে পাশে রাখার চুক্তি যাতে অব্যাহত থাকে, তা নিয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। একই সঙ্গে উত্তর আফ্রিকায় ইউরোপীয় ইউনিয়নের উপস্থিতি বাড়ানোর প্রসঙ্গেও আলোচনা হয়েছে তাদের।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা