খেলা

অলিম্পিক দলে নেইমারকে রাখেনি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল ৫ বছর আগে অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতেছিল। তাতে নেইমারের ছিল বড় ভূমিকা। তাকে ঘিরে টোকিও অলিম্পিকেও স্বর্ণ জেতার স্বপ্ন দেখছিল দেশটির নাগরিকরা। কিন্তু কোচ আন্দ্রে জারদিনে সবচেয়ে বড় তারকাকেই রাখেনি অলিম্পিক দলে।

আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য খেলোয়াড় ছাড়ার বিষয়টি খেলোয়াড়ের ক্লাবের ওপরও অনেকটা নির্ভরশীল। তবে পিএসজির ফরোয়ার্ড নেইমারকে বাদ দিয়ে দল দেওয়ার সেরকম কোনো ব্যাখ্যা দেননি ব্রাজিল অলিম্পিক দলের কোচ। নেইমারের মতো ব্রাজিলের অলিম্পিক দলে নেই পিএসজির আরেক ফুটবলার মার্কিনিওস। রিও অলিম্পিকে সোনা জয়ী ব্রাজিল দলে ছিলেন তিনিও।

নেইমার–মার্কিনিওস না থাকলেও জারদিনে দলে রেখেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজকে। বার্সেলোনা ও সাও পাওলোর সাবেক তারকা হাঁটুর চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারছেন না।

অলিম্পিক ফুটবলে সাধারণত অনূর্ধ্ব–২৩ দলকে খেলানো হয়। তিনজন বেশি বয়সী খেলোয়াড় রাখা যায়। এ হিসেবে নেইমারকে দলে নেওয়া যেতো। এরপরও তাকে রাখা হয়নি অদৃশ্য কারণে।

ব্রাজিলের অলিম্পিক দল যেমন

সেইন্তস ও ব্রেন্নো গোলকিপার। দানি আলভেজ, গাব্রিয়েল মেনিনো, গিলহেরমে আরানা, গাব্রিয়েল গুইমারেস, নিনো ও দিয়েগো কার্লোস ডিফেন্ডার। দগলাস লুইস, ব্রুনো গুইমারেস, গারসন, ক্লদিনিও ও ম্যাথুস হেনরিক মিডফিল্ডার। ম্যাথুস কুনহা, ম্যালকম, পাউলিনহো ও পেতের ফরোয়ার্ড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা