খেলা

দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাই মিশন শেষে বৃহস্পতিবার (১৭ জুন) ভোরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জামাল ভূঁইয়ারা।

আপাতত সরকারের স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবেন তারা। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নয়, নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইন করবেন ফুটবলাররা। তবে দলের সঙ্গে থাকা বিদেশি স্টাফরা হোটেলে আইসোলেশনে থাকবেন।

বাফুফে ঘোষিত ফিকশ্চার অনুযায়ী ২২ জুন থেকে পুনরায় লিগ শুরু হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে লিগ কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এ ছাড়া দেশে ফেরার পর বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে জাতীয় দলের ফুটবলারদের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা