খেলা

কোপায় আরও ১১ রোগী শনাক্ত

ক্রীড়া ডেস্ক : করোনায় জেরবার অবস্থা ব্রাজিলের। এর মধ্যেই সেখানে শুরু হয়েছে এবারের কোপা আমেরিকা। টুর্নামেন্ট শুরুর আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ভেনেজুয়েলার আট ফুটবলার। দুই দিন পর কোপা সংশ্লিদের করোনা আক্রান্ত হওয়ার সংখ্যাটা দাঁড়ায় ৩৩ জনে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কোপা সংশ্লিষ্ট মোট ৫২ জন করোনা আক্রান্ত হলেন। নতুন আক্রান্তদের মধ্যে দুই জন খেলোয়াড় ও বাকিরা অফিসিয়াল স্টাফদের মধ্যে কেউ বলে জানানো হয়েছে।

ব্রাজিলের করোনা পরিস্থিতির কারণে দেশটিতে এই সময়ে কোপা আয়োজন নিয়ে উঠেছিল প্রশ্ন। যেখানে এই অতিমারিতে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ মারা গেছেন সেখানে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রশ্নবিদ্ধ করেছিলেন বিশ্লেষকরা। তারপরও চলছে ১০ দেশের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের মাঠের লড়াই।

ফুটবলাররা করোনা আক্রান্ত হলেও যাতে টুর্নামেন্ট বন্ধ না হয় এই ব্যাপারে আগেভাগেই ব্যবস্থা নিয়ে রেখেছে কনমেবল। কোপায় অংশ নেয়া সব দলগুলোকে ইচ্ছেমতো খেলোয়াড় বদলের অনুমতি দিয়েছে তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা