খেলা

বেলজিয়াম-রাশিয়া মুখোমুখি

ক্রীড়া ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপের ২য় দিনে গ্রুপ পর্বের তিন ম্যাচ। ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ দল বেলজিয়ামের মুখোমুখি হবে ২০১৮ বিশ্বকাপ হোস্ট রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে ম্যাচ শুরু হবে রাত ১টায়। বাকি দুই ম্যাচে সন্ধ্যা ৭টায় ওয়েলসের মুখোমুখি হবে সুইসরা এবং রাত ১০টায় ডেনমার্ক-ফিনল্যান্ড লড়াই।

ফুটবল ফ্যানদের চোখ আটকাবে সেন্ট পিটার্সবার্গে।বেলজিয়াম, নামে ভারে ইউরোপিয়ান ফুটবলের জায়ান্ট। কিন্তু বড় ট্রফি জয়ে পিছিয়ে। ফিফা বিশ্বকাপে ১৩ বার খেলে সেরা পারফরমেন্স ২০১৮তে রাশিয়া বিশ্বকাপে। সেবার আশা জাগিয়েও শেষ পর্যন্ত তৃয় স্থান নিয়েই আসর শেষ করে এইডেন হ্যাজার্ডরা। ইউরোতে খেলা হয়েছে ছয়বার, একবার ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল তাও একচল্লিশ বছর আগে। হ্যাজার্ডের নেতৃত্বে কেভিন ডি ব্রুইনা, রোমেলু লকাকু, গোল কিপিংয়ে থিবো কোর্তোয়াদের নিয়ে আলাদা কৌশল ভাবতেই হবে রাশানদের।

বেলজিয়াম-রাশিয়া এর আগে মুখোমুখি হয়েছে সাতবার। পাচ ম্যাচে জয় বেলজিয়ামের। রেড ডেভিলদের বিপক্ষে কখনও জিততে পারেনি রাশানরা, দুই ম্যাচে করেছে ড্র।

এদিকে কোভিড পজিটিভ হওয়ায় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার আন্দ্রেই মস্তভয়সকে মিস করবে রাশিয়া। দুই সপ্তাহের আইসোলেশনের কারণে টুর্নামেন্ট শেষ তার। তার পরিবর্তে রাশান দলে ডিফেন্ডার রোমান ইয়েভেগেনেভ। নিশ্চিত করেছেন কোচ স্টানিসলাভ চেরিসেশভ। দু 'দফা কোভিড টেস্টের পর বাকিরা সবাই নেগেটিভ। বেলজিয়ানদের রুখে দেওয়ার কৌশল নিয়ে প্রস্তুত র‌্যাংকিংয়ের ৩৮ নম্বর দল রাশিয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা