খেলা

তাসকিনের জোড়া আঘাতে কামব্যাক করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আজ শেষ ম্যাচে তাদের মিশন হোয়াইটওয়াশ এড়ানোর, পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগে প্রথম পয়েন্ট পাওয়ার। সেই মিশনে ঝড়ো শুরু করেছেন দুই লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা ও অধিনায়ক কুশল পেরেরা।

সিরিজে সিরিজে প্রথমবারের মতো টস হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা। প্রথম দুই ম্যাচে টস হেরে পরে ব্যাটিং করতে হয়েছিল সফরকারীদের। আজ টস ভাগ্য বদলে ব্যাটিংয়ের শুরুটাও দুর্দান্ত করেছে তারা।

তবে তাদেরকে বেশিদূর যেতে দেননি তাসকিন আহমেদ, দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। একই ওভারে এনে দিয়েছেন দ্বিতীয় উইকেটও। প্রথম দুই ম্যাচে উইকেটের দেখা না পাওয়া তাসকিন, আজ নিজের দ্বিতীয় ওভারেই তুলে নিলেন দুইটি উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৮২ রান। উদ্বোধনী জুটিতে ওভারপ্রতি প্রায় ৮ রান করে তুলেছেন গুনাথিলাকা ও পেরেরা। দুজনই পৌঁছে যান ফিফটির দ্বারপ্রান্তে। কুশল পেরেরা ৩৫ বলে ৪০ রানে অপরাজিত থাকলেও, গুনাথিলাকা ৩৯ রানে সাজঘরে ফিরে গেছেন। রানের খাতা খুলতে পারেননি পাথুম নিসাঙ্কা।

টস জিতে ব্যাট করতে নেমে শরিফুল ইসলামের করা ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান গুনাথিলাকা। প্রথম ওভারে আরও একটি চারের মারে আসে ৯ রান। দ্বিতীয় ওভারেই সিরিজের সফলতম বোলার মেহেদি হাসান মিরাজকে আক্রমণে নিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু সফলতা মেলেনি।

একপ্রান্ত থেকে রান থামিয়ে রাখার কাজটি ভালোভাবেই করেন মিরাজ। কিন্তু অন্যপ্রান্তে দেদারসে রান বিলিয়েছেন শরিফুল, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদরা। এ কারণেই মূলত প্রথম দশ ওভারের মধ্যে এক পাশে মিরাজকে রেখে, অন্যপাশে তিন বোলারকে ব্যবহার করতে হয়েছে তামিমকে। এগার নম্বর ওভারে আনা হয় মোস্তাফিজুর রহমানকে।

প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৪ ও ৩০ রানের উদ্বোধনী জুটি গড়েছিল লঙ্কানরা। এবার শেষ ম্যাচে গিয়ে তাদের উদ্বোধনী জুটি যোগ করে ফেলল ৮২ রান। ইনিংসের দ্বাদশ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে গুনাথিলাকাকে বোল্ড করেন তাসকিন। আক্রমণাত্মক শট খেলতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হন ৩৩ বলে ৩৯ রান করা গুনাথিলাকা।

একই ওভারের শেষ বলে কট বিহাইন্ড হয়েছেন লঙ্কান প্রতিভাবান তরুণ নিসাঙ্কা। চার বল খেলেও রান করতে পারেননি তিনি। অধিনায়ক পেরেরাকে সঙ্গ দিতে চার নম্বরে নেমেছেন সহ-অধিনায়ক কুশল মেন্ডিস।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা