খেলা

ম্যানইউ'র হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের স্বপ্ন ভেঙে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে ভিয়ারিয়াল। ফাইনালের ম্যারাথন পেনাল্টি শ্যুটআউটে ম্যানইউ'কে ১১-১০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

ম্যাড়ম্যাড়ে মাঠের লড়াইয়ে কেবল হতাশা ছড়িয়েছে দুদল। পুরো ১২০ মিনিটে লক্ষ্যে আঘাত হানে মাত্র তিনটি শট। কিন্তু স্পট-কিক গড়াতেই শুরু হয় নাটকীয়তা।

গদানস্কে নির্ধারিত সময়ে ম্যাচ থেকে যায় ১-১ গোলে অমীমাংসিত। অতিরিক্ত সময়েও পায়নি কোনো দল গোলের দেখা। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় রোমাঞ্চকর পেনাল্টি শ্যুটআউটে।

উয়েফা টুর্নামেন্টের ফাইনালের ইতিহাসে দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউটে আউটফিল্ডের সকল ফুটবলারই পেনাল্টি থেকে গোল করেন।

মাঠের শ্বাসরুদ্ধকর পরিবেশে শেষে পেনাল্টি নেওয়ার পালা আসে দুই দলের গোলরক্ষকের। ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুলি লক্ষ্যভেদ করে উত্তেজনা আরও বাড়িয়ে দেন। কিন্তু মহাকাব্যিক শ্যুটআউটে পেনাল্টি মিস করে বসেন ম্যানইউ কিপার ভেডিড ডি গিয়া। ফলে শিরোপা হাতছাড়া করে রেড ডেভিলরা।

ম্যাচের প্রথমার্ধে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন জেরার্ড মরেনো। বিরতির পর ইউনাইটেডকে সমতায় ফেরান এডিনসন কাভানি। এই সমতা নিয়েই শেষ হয় মাঠের লড়াই।

ভিয়ারিয়ালের ইতিহাসের প্রথম মেজর ট্রফি এটি। আর সাবেক আর্সেনাল কোচ উনাই এমেরি জিতলেন চতুর্থ ইউরোপা লিগ ট্রফি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা