খেলা

আইসিসির র‍্যাংকিংয়ে মিরাজ দুইয়ে, মোস্তাফিজ নয়ে

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে মিরাজ এখন দুই নম্বরে। সতীর্থ মোস্তাফিজুর রহমানও পেয়েছেন পুরস্কার। আবার সেরা দশে ফিরে এসে নয় নম্বর স্থানটি দখল করেছেন বাঁহাতি পেসার।

তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মিরাজ। মোস্তাফিজ আট ধাপ এগিয়ে নয়ে এসেছেন। ২০১৮ সালে বাঁহাতি এ পেসার পঞ্চম স্থানে ছিলেন।

বুধবার দুপুরে আইসিসির হালনাগাদ করা র‍্যাংকিংয়ে মিরাজ-মোস্তাফিজদের উন্নতি দেখা যায়। মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫ ও মোস্তাফিজের ৬৫২।

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে মিরাজ শীর্ষ দুইয়ে জায়গা করে নিলেন। ২০০৯ সালে সাকিব আইসিসি বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ছিলেন। পরের বছর আব্দুর রাজ্জাক দ্বিতীয় স্থানে উঠেন।

মিরাজ দুই ম্যাচেই দারুণ বোলিং করেছেন। প্রথম ম্যাচে ছিলেন সেরা উইকেট সংগ্রাহক। এ দিন মিরাজ ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে নেন ৪ উইকেট। বাংলাদেশ জেতে ৩৩ রানে। দ্বিতীয় ওয়ানডেতেও ধারবাহিক এই স্পিনার। ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট।

অন্যদিকে মোস্তাফিজ দুই ম্যাচেই নিয়েছেন সমান ৩টি করে উইকেট। প্রথম ম্যাচে ৩৪ রান দিয়ে দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে আরও কৃপণ বোলিংয়ে করে মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা