খেলা

রোহিত-কোহলি নয়,‘সমস্যা’ অন্য ব্যাটসম্যানে

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথরা বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। বিগত কয়েক বছরে তাদের পরিসংখ্যানই এই কথার সাক্ষ্য দেয়। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে অতিমানবীয় পর্যায়ের ব্যাটিং করছেন কোহলি-রোহিতরা, কম যান না স্মিথও।

তবে কোহলি বা রোহিতের বিপক্ষে বোলিং করতে খুব একটা বেগ পান না পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। মাত্র ২৯ বছর বয়সেই পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানানো আমিরের সামনে ছিল দুর্দান্ত ক্যারিয়ারের হাতছানি।

অবসরের আগে তিন ফরম্যাট মিলে খেলা ১৪৭ ম্যাচে নিজের জাত চিনিয়েছেন তিনি।

স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষিদ্ধ থাকার পরেও নিজের ভেতরের বারুদ ঠিকই জ্বালিয়েছেন আমির। ২০১৬ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি কিংবা ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ভারতের বিপক্ষে দেখিয়েছেন নিজের বোলিং কারিশমা।

মূলত আমিরের শুরুর স্পেলেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জিতেছিল পাকিস্তান। সেদিন প্রথম পাঁচ ওভারেই ভারতের তিন টপঅর্ডার রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলির উইকেট তুলে নেন আমির। যা পাকিস্তানকে এনে দেয় সহজ জয়ের সূচনা।

সবমিলিয়ে কোহলি-রোহিতের বিপক্ষে বোলিং করতে খুব একটা সমস্যা হয় না বলেই জানালেন আমির। ক্রিকউইককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোহলির চেয়ে রোহিতের বিপক্ষে বোলিং করা বেশি সহজ। কারণ তাকে দুইভাবেই আউট করা যায়।

আমিরের ভাষ্য, ‘সত্যি বলছি, বোলিংয়ের সময় কোহলি ও রোহিত শর্মার বিপক্ষে কোনোদিনও সমস্যা হয়নি আমার। রোহিতকে বোলিং করা সহজ মনে হয়। আমার মনে হয়, আমি ওকে দুইভাবেই আউট করতে পারব। বাঁহাতি বোলারদের ভেতরে ঢোকা ডেলিভারিতে ওর সমস্যা হয়। আবার শুরুতে বাইরে যাওয়া বলেও ধুঁকতে দেখা যায়।’

কোহলি-রোহিতকে বোলিং করতে তেমন সমস্যা না হলেও, অস্ট্রেলিয়ান স্মিথের বিপক্ষে বিষয়টা বেশ চ্যালেঞ্জিংই দেখেন আমির, ‘কোহলির ক্ষেত্রে একটু কঠিন হয় কারণ সে চাপ সামাল দিতে পারে।

আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় স্টিভ স্মিথ। কারণ ওর দাঁড়ানোর স্টাইলই অদ্ভুত। তাই বুঝতে পারি না কোথায় বোলিং করব।’

নিজের ক্যারিয়ারে স্মিথের বিপক্ষে ১৮ ইনিংসে বল করে মাত্র তিনবার সফলতা পেয়েছেন আমির। অন্যদিকে রোহিতকে ৮ ইনিংসের মধ্যেই আউট করেছেন তিনবার এবং কোহলি সাত ইনিংসে আমিরের ফাঁদে ধরা পড়েছেন ২ বার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা