খেলা

পিএসএলে দল পেলেন তিন টাইগার

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফের শুরু হচ্ছে আগামী ২ জুন থেকে। করোনা শঙ্কার সঙ্গে ইংল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি ব্লাস্টের কারণে অধিকাংশ ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো।

তাই ফের প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করেছে পিএসএল কর্তৃপক্ষ। ড্রাফটে থাকা ৭ বাংলাদেশি ক্রিকেটারের মধ্য থেকে দল পেয়েছেন সাকিব আল হাসানসহ তিন বাংলাদেশি ক্রিকেটার। অন্য দুইজন হলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস।

মঙ্গলবার ভার্চুয়াল নিলামে সাকিবকে নিজেদের করে নিয়েছে লাহোর কালান্দার্স, মুলতান সুলতানের জার্সিতে দেখা যাবে মাহমুদুল্লাহকে, এছাড়া লিটন দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।

ভার্চুয়াল সেশনের মাধ্যমে ১৩৪ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল ছাড়ও আর তিনজন ক্রিকেটার দল পাননি। তামিম গতবার ক্রিস লিনের বদলি হয়ে লাহোরের হয়ে প্লে অফ খেলেছিলেন।

প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিবকে নেয় লাহোর। এর আগে পেশাওয়ার ও করাচির হয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি অলরাউন্ডারের। সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশের তাসকিন, সাব্বির ও লিটনকে রাখা হলেও কেবল সুযোগ পেয়েছেন লিটন দাস। প্রথমবারের মতো তিনি খেলবেন করাচি কিংসের হয়ে।

অন্যদিকে গত বার প্লে-অফে মঈন আলী খানের জায়গায় বদলি হিসেবে মুলতানের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়েও খেলার অভিজ্ঞতা আছে তার। এবার মাহমুদউল্লাহ খেলবেন মুলতান সুলতানের হয়ে।

গত ২০ ফেব্রুয়ারি পর্দা ওঠে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। ১৪টি ম্যাচ খেলার পর ১০ ক্রিকেটার ও টিম স্টাফ করোনা আক্রান্ত হন।

ফলে টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট নতুন করে ২ জুন থেকে শুরু হয়ে, ফাইনাল হবে ২০ জুন। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানির অধীনে জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে টুর্নামেন্টটি ফের শুরু হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা