খেলা

তামিম ইকবালের স্ত্রী কি দু’জন!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় তামিম ইকবাল। ওয়ানডে-টেস্ট ও টি-টোয়েন্টি তিন ফরমেটেই সেঞ্চুরি হাঁকানো একমাত্র ক্রিকেটার, যা পুরো ক্রিকেট বিশ্বেই আছে কয়েকজনের। ২০০৭ সালে বাংলাদেশের হয়ে অভিষেক হয় এই সুপারস্টারের।

সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সাথে ক্রিকেট ও ক্রিকেটের বাইরের জীবন নিয়ে কথা বলেছেন তিনি। পাঠকদের জন্য সাক্ষাৎকারটি অনুবাদ করে তুলে ধরা হলো..

১) প্রিয় ইনিংস?
তামিম ইকবালঃ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ রানের ইনিংসটি।

২) প্রিয় শট?
তামিম ইকবালঃ কাভার ড্রাইভ।

৩) কোন বোলারের করা স্পেল মোকাবেলা করতে কষ্ট হয়েছিল?
তামিম ইকবালঃ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জেরম টেলরের এক স্পেল খেলতে খুব সমস্যা হয়েছিল।

৪) স্বপ্নের ব্যাটিং লাইন-আপ?
তামিম ইকবালঃ ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট, ভিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং? আমি রিকিকে উপরে নিচে পরিবর্তন করে খেলাবোচাইলে। আর জ্যাক ক্যালিস।

৫) প্রিয় মাঠ?
তামিম ইকবালঃ মিরপুর। দেশের মাটিতে এই মাঠেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছিআমি। এখানে খেলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।

৬) মাইলফলকে পৌঁছে সেরা উদযাপন কোনটি?
তামিম ইকবালঃ অনেকগুলোই আছে । তবে লর্ডস বেছে নিব।

৭) ভক্তদের সঙ্গে কোন মজার ঘটনা?
তামিম ইকবালঃ জেমি সিডন্সযখন কোচ ছিল তখন মাশরাফি বিন মর্তুজার এক বড় ভক্ত তাকে চিঠি লিখেছিলেন আমাদেরকে উদ্দেশ্য করে। সে শোয়েব আখতারের চেয়েও জোরে বল করতে পারে, এমন কথা লিখেছিল চিঠিতে।

সিডন্স চিঠির কথা বিশ্বাস করে তাকে ডেকে বল করার সুযোগ দিয়েছিল। নেটে ব্যাটসম্যান ছিলাম আমি। তার লম্বা রান আপ দেখেই ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক বলতে হয়, তার বলের গতি একজন স্পিনারের চেয়েও কম ছিল।

৮) প্রিয় বাঁ-হাতি ব্যাটসম্যান?
তামিম ইকবালঃ যুবরাজ সিং।

৯) টেস্টের প্রথম উইকেট হিসেবে কাকে বেছে নিবেন?

তামিম ইকবালঃ টেস্টের প্রথম উইকেট? বেন স্টোকস।(হাসি) (টেস্টে পাঁচ ইনিংসে ও ওয়ানডেতে দুই ম্যাচে হাত ঘুরাতে দেখা গিয়েছিল। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খুলেননি তিনি।

১০) ফেভারিট সুপারহিরো কে এবং কেন?
তামিম ইকবালঃ সুপারম্যান। কারণ, আমি ছোট থাকতে প্রচুর গল্প শুনেছি সুপারম্যানের, তাই।

১১) নিজের ব্যাপারে শোনা সবচেয়ে মজার কথা?
তামিম ইকবালঃ আমার নাকি দু’জন স্ত্রী রয়েছে। (হাসি)

১২) দলে সবচেয়ে বিনোদন জোগায় কোন সতীর্থ?

তামিম ইকবালঃ তাসকিন আহমেদ। বয়সও কম, বেশ মজার মানুষও।

১৩) প্রিয় খাবার?
তামিম ইকবালঃ পোলাও আর মুরগীর মাংস।

১৪) ভ্রমণের জন্য সবচেয়ে প্রিয় জায়গা?
তামিম ইকবালঃ লন্ডন। জায়গাটাতে আমি বেশ উপভোগ করি।

১৫) যদি ক্রিকেটার না হতেন, তাহলে কি হতেন?

তামিম ইকবালঃ সম্ভবত ব্যবসায়ী। ব্যাবসায়ীক পরিবার তাই ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নিতে হতো।

আমারসংবাদ/এএমএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা