খেলা

বিশ্বকাপে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় আছে মেসি-রোনালদো!

ক্রীড়া ডেস্ক: খুব শিগগিরই ‘বিদ্রোহী’ টুর্নামেন্ট ‘ইউরোপিয়ান সুপার লিগ’ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। তারই প্রেক্ষিতে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা আবারো দিয়েছে কড়া হুশিয়ারি, এই প্রতিযোগিতায় অংশ নিলে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করা হবে ওইসব ক্লাবকে।

এতেই বিশ্বকাপ থেকে নিষিদ্ধি হতে পারেন বার্সেলোনার লিওনেল মেসি ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো।

নিজস্ব সুত্রের বরাত দিয়ে রবিবার ইতালির পত্রিকা লা গাজেত্তা দেল্লো স্পোর্ত এক প্রতিবেদনে জানায়, সুপার লিগে অংশ নিতে যাওয়া ক্লাবগুলোর বিরুদ্ধে ৫০০ থেকে ৬০০ কোটি ইউরোর মামলা করার প্রস্তুতি নিচ্ছে উয়েফা। ১১টি ক্লাবের নামও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।

সেগুলো হলো-রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার, চেলসি, জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলান।

উয়েফা নিজেদের ওয়েবসাইটে রোববার এক বিবৃতিতে এই সব ক্লাবকে নিষিদ্ধ করার হুমকি দেয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেয়।‘আমরা আবারও বলতে চাই যে, আমরা…ফিফাসহ এবং আমাদের সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ থেকে এই বিধ্বংসী প্রকল্প বন্ধ করতে কাজ করব।

গুটি কয়েক ক্লাব শুধু তাদের নিজেদের স্বার্থে এই পরিকল্পনা করেছে, বিশেষ করে যখন আগের যে কোনো সময়ের চেয়ে এখন আরো বেশি সামাজিক সংহতির প্রয়োজন’।

‘ক্রীড়াগত ও আইনিভাবে যত কিছু করা সম্ভব, এই প্রকল্প প্রতিহত করতে তার সবকিছুই করব আমরা। উন্মুক্ত প্রতিযোগিতা ও খেলাধুলার মানের ওপর ফুটবল গড়ে উঠেছে; অন্য কোনোভাবেই তা হতে পারে না’।

কয়েক দশকের প্রতিষ্ঠিত বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা থেকে বিচ্ছিন্ন হয়ে ‘ইউরোপিয়ান সুপার লি’ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ভাবনার কথা শোনা যাচ্ছিল অনেক বছর ধরে। সেটাই মাথাচাড়া দিয়ে উঠছে বলে গত দুই বছর থেকে খবর আসতে শুরু করে।

গত জানুয়ারিতে, ফুটবলের সর্বোচ্চ সংস্থা (ফিফা) এর বিপক্ষে নিজেদের অবস্থান জানায়। পরিষ্কারভাবে সংস্থাটি বলে, এতে অংশ নিলে বিশ্বকাপসহ ফিফা আয়োজিত কোনো প্রতিযোগিতায় ওই দলের খেলোয়াড় খেলতে পারবে না।

ফিফার ওই হুমকির পর বেশ কিছুদিন ‘সুপার লিগ’ নিয়ে তেমন কোনো খবর শোনা যায়নি। তবে সম্প্রতি আবারও তা শুরু হয়েছে। এরপরই নিজের কঠোর অবস্থানের কথা মনে করিয়ে দিল উয়েফা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা