খেলা

চূড়ান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ ভেন্যু

ত্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশিদিন বাকি নেই। পাঁচ মাসের মতো সময় হাতে রেখেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে।

ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপ আসরের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে দোলাচলে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শুরুতে ৬টি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও অবশেষে সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে তারা।

শুক্রবার (১৬ এপ্রিল) বিসিসিআইয়ের সভা শেষে জানানো হয়েছে, ৯টি ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্বকাপ ফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এ ছাড়া মুম্বাই, নয়াদিল্লি, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, ধর্মশালা ও লখনৌর মাঠে গড়াবে বিশ্বকাপের ম্যাচগুলো।

বিসিসিআইয়ের পক্ষ থেকে আরও বলা হয়, করোনা মহামারি পরিস্থিতি মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা