খেলা

আবারও ব্যর্থ সালাহরা, শেষ চারে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিতেও যেন স্বস্তিতে ছিল না। প্রতিপক্ষটা ছিল লিভারপুল, আর পরের লেগটা যে ছিল তাদেরই মাঠ অ্যানফিল্ডে! তবে বুধবার রাতে সেসব অস্বস্তি উড়িয়ে দিয়েছে দলটি। মোহামেদ সালাহদের সব আক্রমণ ভেস্তে দিয়ে গোলশূন্য ড্র নিয়ে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে।

বছর দুয়েক আগে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে প্রথম লেগে হেরে এই অ্যানফিল্ডেই তাদের ৪-০ গোলে হারিয়েছিল কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। সঙ্গে প্রথম লেগ থেকে একটা ‘অ্যাওয়ে গোল’ নিয়ে ফেরায় অনুপ্রেরণা তো তাই ছিলই! তা থেকে অনুপ্রাণিত সালাহরা সুযোগ পেয়েছিলেন দ্বিতীয় মিনিটেই। তবে সাদিও মানের কাছ থেকে দারুণ এক সুযোগ পেয়েও হতাশ করেছেন সালাহ।

মিনিট দশেক পর আবারও সুযোগ আসে স্বাগতিকদের সামনে। এবার জেমস মিলনারের শটটা ঠেকিয়ে রিয়ালকে ম্যাচে পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

শুরুর আক্রমণের তোড় নির্ঝঞ্ঝাটে সামলে এরপরই নিজেদের গুছিয়ে নিতে শুরু করে রিয়াল। এরপর ২০ মিনিটে গোলের দেখা পেয়েই যাচ্ছিল জিদানের দল। কারিম বেনজেমার শটটা লিভারপুল ডিফেন্ডার ওজান কাবাকের পা ছুঁয়ে প্রতিহত হয় গোলপোস্টে।

৪০ মিনিটে সালাহ আবারও ব্যর্থ হন। বিপদজনক জায়গায় বল পেয়েও করেন এক লক্ষ্যভ্রষ্ট শট। পরের মিনিটেই জর্জিনিও ওয়াইনাল্ডাম লক্ষ্যের অনেক বাইরে দিয়ে শট নিলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি লিভারপুল।

এ ধারাটা অব্যহত ছিল দ্বিতীয়ার্ধেও। মাঝমাঠে বলের দখল, দারুণ আক্রমণ গড়েও গোলের দেখা পায়নি দলটি। রিয়ালের সামনেও সুযোগ এসেছিল। ৬৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পর বেনজেমার শট ঠেকিয়ে রিয়ালকে হতাশ করেন লিভারপুলের ব্রাজিলীয় গোলরক্ষক অ্যালিসন বেকার।

এরপরেও চলেছে লিভারপুলের ব্যর্থতার মিছিল। ফলে গোলশূন্য এই ড্র দুই মৌসুম পর আবারও রিয়াল মাদ্রিদকে তুলে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। শেষ চারে আগামী ২৭ এপ্রিল নিজেদের মাঠে চেলসির মুখোমুখি হবে জিদানের দল।

তবে শেষ চার নিশ্চিত করার দিনে অচেনা এক স্বাদই পেয়েছেন জিদান। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচে তার দল সর্বশেষ গোলশূন্য ম্যাচ কাটিয়েছিল সেই ২০১৫-১৬ মৌসুমে, এরপর থেকে সব নকআউট ম্যাচেই কমপক্ষে একটি করে গোল করেছে তার দল, এমনকি বিদায় নেওয়ার সব ম্যাচেও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা