খেলা

ফের পেছাল বাংলাদেশে হতে যাওয়া বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে আবার পিছিয়ে দেয়া হলো বাংলাদেশের মাটিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসর। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা ছিল এটি। যা প্রাথমিকভাবে পিছিয়ে নেয়া হয়েছিল চলতি বছরের শেষের জন্য।

আর এবার দ্বিতীয় দফায় পিছিয়ে এটিকে নেয়া হলো ২০২৩ সালের জানুয়ারিতে। আইসিসির সদস্য বোর্ডগুলোর সম্মতিক্রমেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসি ক্রিকেট কমিটির সভায় এসেছে এই সিদ্ধান্ত। এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপটি আবারও পেছানোর কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

দলগুলোর প্রস্তুতির কথা মাথায় রেখে বিশ্বকাপ বাছাইপর্বের খেলাও পিছিয়েছে আইসিসি। ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বটি এখন হবে ২০২১ সালের ডিসেম্বরে।

এছাড়া নারী ওয়ানডে ক্রিকেটের নিয়মেও আনা হয়েছে খানিক পরিবর্তন। এখন থেকে আর পাঁচ ওভারের বাধ্যতামূলক পাওয়ার প্লে থাকছে না। আর কোনো ম্যাচ যদি টাই হয়, তাহলে এর ফল মীমাংসা হবে সুপার ওভারের মাধ্যমে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা