খেলা

অ্যাটলেটিকোর ঘরের মাঠে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে এই প্রথমবারের মতো চেলসির ডাগ আউট সামলালেন থমাস তুখেল। আর প্রথম ম্যাচেই বাজিমাৎ। ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন অলিভার জিরুড।

বিরতির আগে আতলেতিকো গোলের উদ্দেশে শট নিতে পারে কেবল একটি। এই সময়ে চেলসির পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।

৬৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় চেলসি। ডি-বক্সে অ্যাটলেটিকো ডিফেন্ডার মারিও এরমেসোর পায়ে লেগে বল ওপরে ওঠার পর অসাধারণ ওভারহেড কিকে জাল খুঁজে নেন জিরুড। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এটি জিরুডের ষষ্ঠ গোল। গ্রুপ পর্বে এক ম্যাচেই তিনি চার গোল করেছিলেন সেভিয়ার বিপক্ষে।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচে হার দেখল ডিয়েগো সিমিওনের দল। লা লিগায় গত রাউন্ডে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে হারে তারা। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শেষ চার ম্যাচে তাদের জয় কেবল একটি।

শেষ ষোলোর ফিরতি লেগ চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হবে আগামি ১৮ মার্চ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা