খেলা

নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন টাইগাররা

নিজস্ব প্রতিবেদক : তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে বিকাল ৪টায় রওয়ানা হয়েছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। বাংলাদেশ দলকে বহনকারী বিমান ক্রাইস্টচার্চে পৌঁছাবে বুধবার বিকালে।

লম্বা সফরে তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির হবে।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে হবে কুড়ি ওভারের সিরিজ। দলের সঙ্গে বোর্ডের ‘কমিউনিকেশন গ্যাপ’ যেন না থাকে সেজন্য প্রতিনিধি হয়ে সফরে যাচ্ছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

নিউজিল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। এ সময় অনুশীলনের সুযোগ থাকবে না। এরপর কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প হবে তামিম-মুশফিকদের। তার পরই ২০ মার্চ ডানেডিনের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের মাঠের লড়াই।

উল্লেখ্য, বাংলাদেশ দল এর আগে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে। সবশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত করেই ফিরেছিল তামিমরা।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।

সান নিউজ/এম/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা