বার্সাকে ঠেকিয়ে দিল কাদিজ
খেলা

বার্সাকে ঠেকিয়ে দিল কাদিজ

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ধরাশায়ী হওয়ার পর এবার লা লিগায় দুর্বল প্রতিপক্ষ কাদিজের সঙ্গে ড্র করলো বার্সেলোনা।

পিএসজির কাছে হারার আগে অবশ্য বার্সার সময়টা খারাপ যাচ্ছিল না।

লিগে টানা ৭ জয় পেয়েছিল দলটি। কিন্তু ক্লাব রেকর্ড ৫০৬তম ম্যাচ খেলতে নামা লিওনেল মেসির গোল সত্ত্বেও কাদিজের বিপক্ষে জয় তুলে নিয়ে পারেনি রোনাল্ড কোম্যানের দল। ড্র করেছে ১-১ গোলে।
রোববার প্রথমার্ধে পেদ্রি ফাউলের শিকার হলে মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগে অ্যালেক্স ফার্নান্দেসের গোলে ফল পাল্টে দেয় কাদিজ। এই হারে এমনকি তৃতীয় স্থানও হারাতে পারে বার্সা যদি সোমবার ওসাসুনাকে হারিয়ে দেয় সেভিয়া।

কাদিজের বিপক্ষে জিততে পারলে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয়ে নামাতে পারতো বার্সা। অন্যদিকে টানা চার ম্যাচে হেরে যাওয়া কাদিজ ক্যাম্প ন্যুয়ে এসেই ড্রয়ের স্বাদ পেল। অথচ পুরো ম্যাচে ওই পেনাল্টি ছাড়া বার্সার রক্ষণে তেমন কোনো আক্রমণ শানাতেই পারেনি সফরকারীরা।

অন্যদিকে পুরো ম্যাচে ৮১ শতাংশ সময় বল দখলে রাখা এবং ২০টি শট নিয়েও বার্সার একমাত্র পাওয়া ওই মেসির পেনাল্টি গোল। ম্যাচের ফলাফল আগামী গ্রীষ্মে চুক্তিমুক্ত হতে চলা আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য চরম হতাশার সন্দেহ নেই। ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনের ওপর তার ভবিষ্যৎ নির্ভর করছে।

কাদিজের ম্যাচটি আবার মেসির জন্য ছিল বিশেষ। কারণ এই ম্যাচের মাধ্যমে কিংবদন্তি মিডফিল্ডার জাভিকে পেছনে ফেলে বার্সার জার্সিতে স্পেনের শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। কিন্তু তাকে এই ম্যাচে বেশ কয়েকবার গোলবঞ্চিত করেছেন কাদিজের গোলরক্ষক জেরেমিয়াস লেদেসমা। আঁতোয়া গ্রিজম্যানকেও একই ভাগ্য বরণ করে নিতে হয়েছে। গত ডিসেম্বরে বার্সাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল এই কাদিজ। সেবারও তাদের এই গোলরক্ষক বড় ভূমিকা রেখেছিলেন।

বিরতির আগে বার্সার ফ্র্যাংকি ডি ইয়ং এবং পেদ্রি দুজনের গোল বাতিল হয়েছে। উসমানে দেম্বেলেও চেষ্টা করেছিলেন কাদিজের রক্ষণব্যূহে হামলা চালাতে। কিন্তু সফরকারীরা রক্ষণ সামলাতে সফল হয়েছে। শেষে ক্লেমেন্ট লেংলে কাদিজের সোব্রিনোকে ফাউল করলে তা থেকে গোল করে বার্সার স্বপ্ন ভাঙেন ফার্নান্দেজ।

২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে বার্সা। এক ম্যাচ বেশি খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো। ২৫ পয়েন্ট নিয়ে কাদিজ আছে চতুর্দশ স্থানে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা