খেলা

প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ সবাই, দ্বিতীয় দফা শনিবার

ক্রীড়া প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ দলের বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ স্থগিত হয়েছিলো। প্রাণঘাতী ভাইরাসটির কারণে থেমে থাকে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে।

তবে বাংলাদেশ ক্রিকেটে এখনও পর্যন্ত করোনার কোনো প্রভাব পড়েনি। প্রথম দফার পরীক্ষায় আসন্ন সিরিজ সংশ্লিষ্ট প্রায় দুইশ জনের সবাই করোনাভাইরাস মুক্ত।

আয়ারল্যান্ড ও আরব আমিরাতের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে জানা গেল, স্বাগতিক আমিরাত দলের দুই খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত। যা বাড়িয়েছে সিরিজের ম্যাচগুলো ঠিকভাবে হওয়া নিয়ে চিন্তা।

তবে বাংলাদেশ ক্রিকেটে এখনও পর্যন্ত করোনা বিষয়ক দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে করা প্রথম দফার করোনা টেস্টে ‘নেগেটিভ’ সবার নমুনার ফলাফল। আরও নিশ্চিত হওয়ার জন্য শনিবার (৯ জানুয়ারি) হবে দ্বিতীয় দফার করোনা পরীক্ষা।

শেরে বাংলার মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফ আর হোটেল সোনারগাঁর যে সব স্টাফ জাতীয় দলের বহরের সেবায় নিয়োজিত থাকবেন- তাদের সবার নমুনা নেয়া হয়েছে বুধবার। আর বৃহস্পতিবার কোভিড টেস্ট অর্থাৎ নমুনা দিয়েছেন দলে ডাক পাওয়া ৩০ ক্রিকেটার।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, দুইদিনে সবমিলিয়ে প্রায় দুইশ জনের করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছিল। ভালো খবর হলো, সবার নমুনার ফলই এসেছে নেগেটিভ। অর্থাৎ আসন্ন সিরিজ সংশ্লিষ্ট কেউই করোনা আক্রান্ত নয়।

তবে দেবাশিষ এটিও জানিয়েছেন, প্রথম দফায় নেগেটিভ আসা মানেই পুরোপুরি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। শতভাগ নিশ্চিত হতে শনিবার আবার নেয়া হবে সবার নমুনা। সেখানে যাদের টেস্টের ফল নেগেটিভ আসবে, তারাই প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে। তার আগে আজ সব ক্রিকেটারদের নিজ নিজ বাসস্থানে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আলআমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াড

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাইম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা