খেলা

বাংলাদেশকে আফগানিস্তানের নিচে নামালো আইসিসি!

ক্রীড়া ডেস্ক : ২০১৯ সালে টেস্ট ক্রিকেটের নবীন দেশ আফগানিস্তানের কাছে সাদা পোশাকের ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেটাও আবার দেশের মাটিতে! ২২৪ রানের বিশাল ব্যবধানে সেই পরাজয়ের গ্লানি এখনও বইতে হয় জাতীয় দলের ক্রিকেটারদের। এর মাঝে গতকাল হুট করেই দেখা গেল, টেস্ট র‍্যাংকিংয়ে আফগানিস্তানের নিচে নেমে গেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে তুমুল ট্রল আর সমালোচনার সৃষ্টি হয়।

(৬ জানুয়ারি বুধবার প্রকাশিত ভুল র‍্যাংকিং)

বুধবার (৬ জানুয়ারি) প্রকাশিত আইসিসির র‍্যাংকিংয়ে দেখা গেছে, ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে উঠে গেছে আফগানিস্তান। আর দীর্ঘদিন ৯ নম্বরে থাকা বাংলাদেশ দল ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছে দশে। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীরা যখন হায় করছিলেন, তখন গণমধ্যমকর্মীরা খুঁজছিলেন একটি প্রশ্নের জবাব। আইসিসি র‍্যাংকিংয়ে আসতে হলে যে পরিমাণ ম্যাচ খেলার প্রয়োজন হয়, আফগানরা এখনও সেই টার্গেট পূরণ করতে পারেনি। তাহলে বিষয়টা কী হলো?

(৭ জানুয়ারি বৃহস্পতিবার আইসিসির সংশোধিত র‍্যাংকিং)

২০১৮ সালের জুনে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় আফগানিস্তানের। এখন পর্যন্ত তারা খেলেছে ৪টি টেস্ট, জয়-পরাজয় ২টি করে। কিন্তু মজার বিষয় হলো, টেস্ট র‍্যাংকিংয়ে আসার যোগ্যতা না থাকলেও আফগানদের পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশি। কারণ একই সময়ে খেলা ৭ টেস্টের মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। আইসিসির যে কর্তব্যরত ব্যক্তি পয়েন্ট টেবিল তৈরি করেছেন, তিনি হয়তো র‍্যাংকিংয়ের নিয়মটা ভুলে গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার আবারও র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। বাংলাদেশ যথারীতী ৯ নম্বর জায়গা ধরে রেখেছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা