খেলা

সুয়ারেজের রেকর্ডে আতলেতিকোর জয়

স্পোর্টস ডেস্ক : গেতাফের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। একমাত্র গোলটি করেছেন লুইস সুয়ারেজ, ছুঁয়েছেন গোলের রেকর্ড। বার্সেলোনা থেকে এই মৌসুমে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়ে ১১ ম্যাচ খেলে ৮ গোল করলেন সুয়ারেজ। এই শতাব্দীতে আতলেতিকোর জার্সিতে লিগ গোলের হিসাবে দারুণ শুরুর রেকর্ডে রাদামেল ফালকাওর পাশে বসলেন তিনি। কলম্বিয়ান স্ট্রাইকার ২০১১ সালে পোর্তো থেকে মাদ্রিদ ক্লাবে যোগ দিয়ে এই কীর্তি গড়েছিলেন।

২০ মিনিটে ইয়ানিক কারাসকোর অ্যাসিস্টে একমাত্র লক্ষ্যভেদী শটে ম্যাচের ব্যবধান গড়ে দেন সুয়ারেজ। তাতে ডিয়েগো সিমিওনের ৫০০তম ম্যাচে জয় পায় মাদ্রিদ ক্লাব। আর নগরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে দুই পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান সুসংহত করে আতলেতিকো। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা