খেলা

শীর্ষস্থান হাতছাড়া করলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করলো রিয়াল মাদ্রিদ। বছরের শেষ ম্যাচে এলচের সঙ্গে ১-১ গোলে ড্র করে, পয়েন্ট হারিয়েছে জিদানের দল। এলচের বিপক্ষে পৃথিবীর যেকোনো প্রান্তে জয়ই কাম্য রিয়াল মাদ্রিদের। আর শিরোপার রেইসে যেখানে পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানও বড় ফ্যাক্টর হয়ে ওঠে, সেখানে কিছুটা দুর্বল দল পেলে বড়সড় জয়ের টার্গেটই থাকে জায়ান্টদের।

এলচের মাঠে জিদান বাহিনীও এগোচ্ছিল ভালোই। শুরুতেই আক্রমণভাগে ছন্দ। ১৪ মিনিটে গোলটা প্রায় পেয়েও গেছিলেন মার্সেলো। বাধ সাধে ক্রসবার। গ্যালাকটিকোরা ডি-বক্সের বাইরে থেকে শট নিতে ওস্তাদ। ২০ মিনিটে অ্যাসেনসিওর তেমনই একটা শট আবার লাগে ক্রসবারে। তবে, চটপটে মদ্রিচের হেডার খুঁজে নেয় জাল।

৩১ মিনিটে সার্জিও র‌্যামোসের ক্রসে কোনোমতে মাথাটা ছোঁয়াতে পারলেই লিডটা বাড়তো। প্রথমার্ধে লিড তো বাড়েইনি, উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল খেয়ে বসে রিয়াল। ৬৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিলো এলচে। বোয়ের বারপোস্ট ঘেঁষা শটে হাঁফ ছেড়ে বাঁচে মাদ্রিদিস্তারা।

গুছিয়ে উঠে আক্রমণে যায় জিদানের দল। ৭০ মিনিটে টনি ক্রুসের ক্রস কারভাহালকে খুঁজে নিলেও, জালের ঠিকানা খুঁজে পাননি এই স্প্যানিশ। খুঁজে পেলেন না স্বদেশি সার্জিও র‌্যামোস কিংবা বেনজেমাও।মাদ্রিদের ফুটবল পাড়ায় পরিবেশ দু'রকম। সান্তিয়াগো বার্নাব্যুতে চাপা ক্ষোভ। ঠিক ১৩ কিলোমিটার দূরের ওয়ান্ডা মেট্রোপলিটানো তৃপ্ত। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো ২ ম্যাচ কম খেলে ২ পয়েন্টে এগিয়ে, শীর্ষে আরও গেড়ে বসেছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা