খেলা

লিলের বিপক্ষে হোঁচট খেল পিএসজি

র্স্পোটস ডেস্ক : লিলের মাঠে রোববার গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে পিএসজি। লিগ ওয়ানে চলতি মৌসুমে দলটি ষষ্ঠবারের মতো পয়েন্ট হারাল। ১৬ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে লিওঁর সমান ৩৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে লিলে। সমান ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে এক পয়েন্ট কম নিয়ে আগের মতো তিনে আছে পিএসজি।

নেইমার ও কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নামা দলটি শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার কোনও সুযোগ তৈরি করতে পারছিল না। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার ভালো দুটি সুযোগ পায় তারা। প্রথমে ডি মারিয়ার ক্রসে মোইজে কিনের ব্যাক হিল ঠেকান স্বাগতিক গোলরক্ষক। যোগ করা সময়ে রাফিনিয়ার ফ্রি-কিকে কাছ থেকে প্রেসনেল কিম্পেম্বের প্রচেষ্টাও রুখে দেন তিনি।

৫৯তম মিনিটে আরেকটি সুযোগ পান কিন। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৭৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের একজনের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা