খেলা

বাফুফে তৈরি করছে নিজস্ব একাডেমি

র্স্পোটস ডেস্ক : এবার আর কোনো বেসরকারি উদ্যোগ নয়, সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে একাডেমি তৈরি করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব- ১৪ এবং অনূর্ধ্ব-২০-এর দুটি দল নিয়ে যাত্রা শুরু করবে এটি। একাডেমির জন্য ইতোমধ্যেই আবাসনের খোঁজ করছে ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে ৪০ জন ফুটবলার নিয়ে এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে বাফুফে এবার বেশ সিরিয়াস। ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিনের সাম্প্রতিক মুভমেন্টই তার বড় প্রমাণ। কার্যালয়ে এসে সোজা তিনি নেমেছেন আবাসনের খোঁজে। যেখানে একেবারে নিজস্ব তত্ত্বাবধানে দুটো বয়সভিত্তিক দল নিয়ে একাডেমি পরিচালনা করতে চায় ফুটবল ফেডারেশন।

বাফুফে টার্ফ, বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং কমলাপুরের মাঠে অনুশীলনের বিষয়টি গুরুত্ব দিয়ে এই একাডেমিটি হবে আরামবাগকেন্দ্রিক। ফুটবলারদের প্রশিক্ষণের পাশাপাশি নিশ্চিত করা হবে শিক্ষাব্যবস্থাও।

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘জিম হয়ে যাচ্ছে। জিমের সঙ্গে একাডেমি করতে গেলে থাকার জায়গা দরকার। আমাদের তিনটা মাঠ আছে, একটা জিম আছে। সব জায়গা দেখে যেটা সবচেয়ে ভালো হয় সেখানে থেকেই ট্রেনিংটা শুরু হবে।'

এবারও ট্যালেন্ট হান্ট প্রক্রিয়ার মাধ্যমে ফুটবলার নির্বাচনের পরিকল্পনা বাফুফের। আটটি বিভাগীয় শহরে ভেন্যু করে শুরু হবে প্রাথমিক বাছাই। এরপর তাদের নিয়ে চূড়ান্ত ধাপটি সম্পন্ন হবে ঢাকায়। এ ছাড়া উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন একাডেমির ফুটবলারদের সুযোগ থাকবে এখানে জায়গা করে নেওয়ার।

তিনি আরও বলেন, আটটি বিভাগের আটটি জেলায় ট্রায়াল হবে। পাওনিয়ার, স্কুল ফুটবল থেকেও ট্রায়াল হবে। এর আগে গত মেয়াদে বেসরকারি গ্রুপ ফর্টিজের সঙ্গে একাত্ম হয়ে একটি একাডেমি চালু করেন কাজী সালাহউদ্দীন। বর্তমানে সেখানেও দুটি বয়সভিত্তিক দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা