খেলা

বিশ্বকাপ আয়োজনের অংশ হচ্ছে জিম্বাবুয়ে‌

ক্রীড়া ডেস্ক : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করবে জিম্বাবুয়ে। বাছাইপর্ব শুরু হবে একই বছরের ১৮ জুন এবং শেষ হবে ০৯ জুলাই।

কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত হওয়ার পর আইসিসি এই সংশোধিত সূচি ঘোষণা করেছে।

আগামী ওয়ানডে বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বের, ভারতের মাটিতে। যেখানে সুপার লিগের শীর্ষ ৭ দল সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। সুপার লিগের নিচের ৫ দল প্রতিযোগিতা করবে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে এবং সেখানে লিগ-২ থেকে সেরা তিনটি দল যোগ দেবে।

আইসিসি ওয়ার্ল্ড লিগ-২ এবং চ্যালেঞ্জ লিগেরও সূচি ঘোষণা করেছে। এই সূচি অনুসারে, ওয়ার্ল্ড কাপ লিগ-২ ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১৯ মার্চ। যেখানে ৬ ওয়ানডেতে আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়বে ওমান ও নেপাল।

আইসিসি জানিয়েছে, ‘সূচি অনুযায়ী ২০২১-২২ সালের মধ্যে যথাক্রমে ১৪টি সিরিজে ৯৬টি ওয়ানডে ম্যাচ খেলা হবে এবং ২০২৩ সালের আগে হবে আরও দু’টি। ’

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে-এ শুরু হবে আগামী বছরের ১৫ আগস্ট এবং শেষ হবে ২৮ আগস্ট। ১৫ ম্যাচের এই লিগে আয়োজক কানাডার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে ডেনমার্ক, মালেয়শিয়া, কাতার, সিঙ্গাপুর এবং ভানুয়াতো।

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগ-বি’র সূচি দেওয়া হয়েছে ০১-১৪ সেপ্টেম্বর। ১৫ ম্যাচের এই লিগে আয়োজক জার্সি’র (দ্বীপপুঞ্জ) লড়বে বারমুডা, হংকং, ইতালি, কেনিয়া এবং উগান্ডা।

এই দু’টি লিগ ওয়ার্ল্ড কাপ সুপার লিগের সঙ্গে চলতে একসঙ্গে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা