খেলা

সেদিন নেইমারকে ইশারা দিয়ে ডেকে ছিলেন ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক : ফুটবল খেলা পছন্দ করে আর ডিয়েগো ম্যারাডোনাকে চিনে না এমন মানুষ বোধয় পৃথিবীতে একটাও নেই। গত সপ্তাহে বিশ্ববাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে এখনও স্মরণ করে চলেছেন বর্তমান সময়ের ফুটবলাররা।

এবার তেমন এক স্মৃতির কথা জানালেন নেইমার। বুধবার (২ ডিসেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে পিএসজিকে জয় এনে দেয়া তারকার কাছে এখনও অমলিন হয়ে আছে ছিয়াশিয়ার মহানায়কের সঙ্গে ছোটবেলায় সাক্ষাৎ হওয়ার এক স্মৃতি।

তখন অবশ্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আজকের সুপারস্টার নেইমার হয়ে ওঠেননি। সান্তোসের হয়ে কেবল নিজের প্রতিভার কথা জানান দিচ্ছিলেন। সে সময় তিনি দেখা পান ম্যারাডোনার। তাও কাকতালীয়ভাবে। ‘ফুটবল ঈশ্বর’ এর সঙ্গে সাক্ষাতের সেই স্মৃতি নেইমার জানিয়েছেন ইলেভেন স্পোর্টস নামের এক ক্রীড়ামাধ্যমকে।

পিএসজি ফরোয়ার্ড বলেন , “আমার সঙ্গে ম্যারাডোনার খুব কম সাক্ষাৎ হয়েছে। তবে আমি কখনও ভুলব না যখন আমি ১২ কি ১৩ বছরের, সেই সময়ের স্মৃতি। আমি তখন কেবল সান্তোসের হয়ে শুরু করেছি এবং ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার সাবেক খেলোয়াড়দের এক প্রীতি ম্যাচ দেখতে গিয়েছিলাম। ব্রাজিলিয়ানদের টিম বাস সম্পূর্ণই ভরে গিয়েছিল। যার কারণে আমি তাদের সঙ্গে যেতে পারছিলাম না। তাই তারা আমাকে আর্জেন্টিনার বাসে তুলে দেয়। সেখানে দুজন সবার মধ্যমণি হয়ে ছিলেন। কারণ তারা প্রথম সিটে বসেছিলেন। তাদের একজন আলেহান্দ্রো মানকুসা এবং আরেকজন ম্যারাডোনা।”

নেইমার আরও বলেন, “তারা আমাকে তাদের পাশে বসতে দিলেন এবং আমার প্রতি খুব সদয় ছিলেন। যখন আমরা স্টেডিয়ামে পৌঁছলাম, তারা আমাকে আর্জেন্টিনার লকার রুমে নিয়ে গেলেন এবং সেখান থেকে মাঠে। এমনকি আমি ম্যারাডোনার সঙ্গে ছবিও তুলেছিলাম। তিনি আমাকে ছবি তোলার জন্য ডেকেছিলেন, আমি কখনও তার সেই ইশারা ভুলবো না। নিশ্চিতভাবে, মাঠে তিনি ছিলেন সবার আদর্শ। এবং আমার জন্যও। তবে আমি ওনাকে সবসময় একজন অ্যাথলেট এবং একজন ফুটবলার হিসেবে সম্মান করি। আমি তা কখনও ভুলব না।”

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা