খেলা

ফুটবল ঈশ্বরকে শ্রদ্ধা জানিয়ে জরিমানা গুনলেন মেসি

ক্রীড়া ডেস্ক : আইন মানে না শোক কিংবা শ্রদ্ধা। কারও মৃত্যুর পর শ্রদ্ধা জানিয়ে কী শাস্তি পেতে হয়? তাও আবার ঘটেছে ফুটবল ঈশ্বর খ্যাত ডিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোয়। শাস্তি পেয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা লিওনেল মেসি। হলুদ কার্ড আর অর্থ দিয়েই পার পেয়ে যাচ্ছেন অবশ্য; থাকছে না নিষেধাজ্ঞার খড়্গ কিংবা অন্যকোনো শাস্তি।

তবে শাস্তি তো শাস্তিই। সেটা টাকার অঙ্কে অথবা নিষিদ্ধ হওয়া। গত মাসের ২৫ নভেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান ম্যারাডোনা। মৃত্যুর পর থেকেই ফুটবল দলগুলো থেকে শুরু ফুটবলাররা শ্রদ্ধা জানাতে শুরু করেন বিভিন্ন ভাবে। গুরু মারা গেছেন আর শিষ্যকে বাদ যাবেন এই তালিকা থেকে? তা হয় না কোনো ভাবেই।

ম্যারাডোনার মৃত্যুর পর মেসি প্রথম খেলতে নামেন গত রোববার। ওই ম্যাচেই গোলের দেখা পাওয়ায় জার্সি খুলে ‘ম্যারাডোনা স্টাইলে’ আকাশের দিকে দুই হাত তুলে ফুটবল ঈশ্বরকে স্মরণ করেন মেসি। গায়ে ছিল আর্জেন্টাইন ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েস ক্লাবের ১৯৯৩-৯৪ মৌসুমের জার্সি । ঐ মৌসুমে ১০ নম্বর জার্সি গায়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন ম্যারাডোনা।

জার্সি খুলে অন্য একটি জার্সি দেখানোয় মেসিকে জরিমানা গুণতে হবে ৬০০ ইউরো। যা বাংলাদেশি টাকায় ৬১ হাজার টাকা। কারণ আইন অনুযায়ী জার্সি খুলে কোনও ধরনের বিজ্ঞাপন, স্লোগান অথবা বার্তা দেখানোর নিয়ম নেই খেলোয়াড়দের । লা লিগয় ওই ম্যাচে ৭৩ মিনিটের সময় ওসাসুনার বিপক্ষে গোল করেই উদযাপন করেছিলেন বার্সা সুপারস্টার।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা