খেলা

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত আসছে ইংল্যান্ড : গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের শুরুর দিকে ঘরের মাঠে ইংল্যান্ডের সিরিজ খেলবে ভারত। বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানান, ভারত-ইংল্যান্ড সিরিজে ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ ম্যাচ হবে।

করোনার কারণে চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করে বিসিসিআই। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও দেশের মরুর দেশে হবার গুঞ্জন উঠেছিলো। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দেশের মাটিতে হবে স্পষ্ট জানিয়ে দিলেন গাঙ্গুলী। ভারতীয় সংবাদ মাধ্যমকে গাঙ্গুলী বলেন,কোভিড-১৯এর দ্বিতীয় ঢেউ সমস্যা সৃষ্টির করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তবে ভারত-ইংল্যান্ড সিরিজটি দেশের মাটিতেই হবে। এজন্য বেশ সর্তকতার সঙ্গে সিরিজটি আয়োজন করতে হবে। সিরিজে ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ ম্যাচ খেলবে ভারত-ইংল্যান্ড। আহমেদাবাদে দিবা-রাত্রির টেস্ট নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। ইংল্যান্ডের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গাঙ্গুলী।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা