খেলা

ফের পয়েন্ট হারাল রিয়াল

স্পোর্টস ডেস্ক : চোটজর্জরিত দল নিয়ে একাদশ সাজানোই দায় হয়ে উঠেছিল জিনেদিন জিদানের। তবে একাদশে একাধিক পরির্তন এলেও রিয়াল মাদ্রিদের শুরুটা হলো দারুণ। শুরুতেই দলটিকে এগিয়ে নিয়েছিলেন মারিয়ানো দিয়াস। কিন্তু শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়তে পারেনি মাদ্রিদের ক্লাবটি।

স্প্যানিশ লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে কাল ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদিদ্র। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে জয়হীন থাকল রিয়াল। আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল জিনেদিন জিদানের দল।

এদিকে, এরপর ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে গেলে নিশ্চয় নতুন করে ভাবতে হবে রিয়াল মাদ্রিদ কোচকে। এ নিয়ে যে ভিয়ারিয়ালের মাঠে টানা চার ম্যাচ জয়শূন্য থাকল রিয়াল মাদ্রিদ।

রিয়ালকে আটকে লা লিগা পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে ভিয়ারিয়াল। ১০ ম্যাচে দলটির পয়েন্ট এখন ১৯। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে রিয়াল মাদ্রিদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা