খেলা

নেই মাশরাফি, বঙ্গবন্ধু টি-টোয়েন্টির পাঁচ আইকন চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক : বিসিবি প্রেসিডেন্টস কাপ খেলেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা । প্রস্তুতি নেই, ফিটনেস সমস্যা- এসব অজুহাতে তিনি ওই টুর্নামেন্টে খেলেননি। বিসিবি জানিয়েছিল, পরের টি-টোয়েন্টি খেলবেন মাশরাফি।

কিন্তু মাঝে শোনা গিয়েছিল, মাশরাফি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলবেন না। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘মাশরাফি খেলবে কি না তা জানা যাবে প্লেয়ার ড্রাফটের তালিকা প্রকাশের পর।’

অবশেষে বুধবার (১১ নভেম্বর) তালিকা প্রকাশ হলো। যেখানে দেয়া হয়েছে ১৫৭ জন ক্রিকেটারের নাম। যাদের ভাগ করা হয়েছে চারটি ক্যাটাগরিতে। চার ক্যাটাগরির প্রথমটি হচ্ছে ‘এ’ গ্রেড। যেখানে রাখা হয়েছে পাঁচজন ক্রিকেটারকে। এই পাঁচজনই হবে পাঁচ দলের আইকন। ড্রাফটেই নির্ধারিত হবে, কে কোন দলের হয়ে খেলবেন।

মাশরাফি খেললে পঞ্চ পাণ্ডবই হতেন ‘এ’ গ্রেডের পাঁচটি জায়গার মালিক। কিন্তু মাশরাফি নেই দেখেই পঞ্চ পাণ্ডবের বাকি চারজন, তথা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহীমের সঙ্গে যোগ করা হয়েছে মোস্তাফিজুর রহমানের নাম।

পাঁচ আইকন ক্রিকেটার তথা ‘এ’ গ্রেডভুক্ত খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা করে। ‘বি’ গ্রেডের (২১ জন) ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা করে। ‘সি’ গ্রেডের (২৩ জন) ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা করে এবং ‘ডি’ গ্রেডের (১০৮ জন) ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা করে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা