খেলা

পাকিস্তানকে চমকে দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ওয়ানডেতে হারিয়ে চমক দিলো জিম্বাবুয়ে। দারুণ উত্তেজনার ম্যাচটি সুপার ওভারে জিতেছে আফ্রিকার দেশটি। এ জয়ে তিন ম্যাচের সিরিজ শেষ হলো ২-১ এ।

আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৮ রান করে জিম্বাবুয়ে। জবাবে, উত্তেজনা ছড়িয়ে শেষ বলে ৯ উইকেটের সমান ২৭৮ রান করে পাকিস্তান। পরে সুপার ওভারে ৩ রানের টার্গেট তিন বাল বাকি থাকতেই জিতে যায় জিম্বাবুয়ে ক্রিকেট দল।

রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অতিথিরা। দলীয় ২২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে, ফর্মে থাকা ব্রেন্ডন টেইলর ও শেন উইলিয়ামসের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। টেইলর ৫৬ রানে আউট হলেও, দলের হাল ধরে ব্যাট করে যান উইলিয়ামস। শেষ পর্যন্ত উইলিয়ামসের অপরাজিত ১১৮ রানের ওপর ভর করে ২৭৮ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। প্রতিপক্ষের ৬ উইকেটের মধ্যে ৫টি উইকেটই শিকার করেন মোহাম্মাদ হাসনাইন।

জবাব দিতে নেমে পাকিস্তানের শুরুটাও ভাল হয়নি। ২ ওপেনার ফেরেন দলীয় ৬ রানে। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন হায়দার আলী, রেজওয়ান ও ইফতেখার আহমেদ। দলীয় ৮৮ রানে ৫ উইকেট হারানোর অধিনায়ক বাবর আজম ছিলেন উইকেট আগলে। তাকে দারুণ সঙ্গ দেন ওহাব রিয়াজ। বাবর আজম ১২৫ আর ওয়াব রিয়াজ ৫২ রানে আউট হলে, জমে উঠা ম্যাচ হেলে পড়ে জিম্বাবুয়ের দিকে। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন হয় ১৩ রান।

কিন্তু, ১২ রানের বেশি তুলতে না পারায়, সুপার ওভারে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের পর লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু'দল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা