খেলা

রোমাঞ্চকর ম্যাচে ইন্টারকে হারিয়ে প্রথম জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক : আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। ইন্টার মিলানের সঙ্গে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। রিয়ালের হয়ে গোল করেন করিম বেনজেমা, সার্জিও রামোস এবং রদ্রিগো। এটি সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদের হয়ে ১০০তম গোল।

চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালো কাটছিল না রিয়াল মাদ্রিদের। মৌসুমের প্রথম ম্যাচেই ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৩-২ গোলের হার। এরপর বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে ফেরে লস ব্ল্যাঙ্কোসরা। এমন অবস্থায় শক্তিশালী ইন্টার মিলানকে আতিথ্য দেয় রিয়াল। তবে এবার আর কক্ষচ্যুত হয়নি রিয়াল। ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে মৌসুমের প্রথম জয় পেল লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় ইন্টার ফুলব্যাক আশরাফ হাকিমি নিজেদের গোলরক্ষক হ্যান্ডানোভিচকে ব্যাক পাস দিলে তা ধরে ফেলে করিম বেনজেমা। আর ডি বক্সের বাইরে থেকে হ্যান্ডানোভিচকে বোকা বানিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন বেনজেমা, ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। এটি চ্যাম্পিয়নস লিগে বেনজেমার ৬৭তম গোল।

প্রথম গোলের পর মরিয়া হয়ে ওঠে রিয়াল, গোলের ক্ষুধা পেয়ে বসে লস ব্ল্যাঙ্কোসদের। তবে অপেক্ষা করতে হয় ম্যাচের সময় আধা ঘণ্টা পেরুনো পর্যন্ত। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় টনি ক্রুসের নেওয়া কর্নার কিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান সার্জিও রামোস আর রিয়াল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এটি রিয়ালের জার্সি গায়ে রামোসের ১০০তম গোল।

তবে দুই গোলে পিছিয়ে পড়া ইন্টার দ্রুতই নিজেদের গুছিয়ে নেয়, ৩৫ মিনিটের মাথায় নিকোলো বারেল্লার দুর্দান্ত ব্যাকফ্লিপ পাসে রিয়ালের ডি বক্সে বল পেয়ে যান লটারো মার্টিনেজ। রাফায়েল ভারানের সামনে থেকেই বল রিসিভ করে জালে জড়ান এই আর্জেন্টাইন। প্রথমার্ধের খেলা শেষের আগেই ব্যবধান ২-০ থেকে ২-১ করেন লটারো।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে নিজেদের ফিরে পেতে শুরু করে ইন্টার মিলান। রিয়ালের রক্ষণের বেশ ভালোই পরীক্ষা নিতে শুরু করে পেরিসিচ, লটারোরা। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় লটারো মার্টিনেজের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান ইভান পেরিসিচ। আর তাতেই ২-২ গোলে সমতায় ফেরে ইন্টার। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় টনি ক্রুসের বদলি হিসেবে মাঠে নামেন লুকা মদ্রিচ। আর নেমেই মধ্যমাঠের নিয়ন্ত্রণ নেন।

তার নামার মিনিট দুই পরে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান এক পাস থেকে জোরালো শটে গোল করে ব্যবধান ৩-২ করেন রদ্রিগো। দুই ব্রাজিলিয়ান যুগলবন্দিতে দুর্দান্ত এক গোলের দেখা মেলে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে রিয়াল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা