খেলা

শেষ ৬ মিনিটের মান বাঁচালো ১৩ বারের চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোর মতো উত্তেজনার লড়াইয়ে হেসে খেলে জিতেছে রিয়াল মাদ্রিদ। সেই দলটিকেই বড্ড বেশি অচেনা উঠালেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে। দুই গোল খেয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল জিনেদিন জিদানের দল। সেখান থেকে শেষ ৬ মিনিটের ঝলকে মান বাঁচিয়েছে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন দলটি।

মঙ্গলবার রাতে 'বি' গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। মার্কাস থুরামের জোড়া গোলে ৫৮ মিনিটে ২-০তে পিছিয়ে পড়া রিয়াল ৮৭ মিনিটে করিম বেনজেমার গোলে আশা ফিরে পায়। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলকে সমতায় ফেরান কাসেমিরো।

অথচ আক্রমণ আর বল দখলে প্রতিপক্ষ থেকে বেশ এগিয়েই ছিল রিয়াল। কিন্তু ভালো কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। এর মধ্যেই ম্যাচের ৩৩ মিনিটে এক গোল হজম করে বসে জিদানের দল। ডান দিক থেকে সতীর্থের কোনাকুনি পাস ডি-বক্সে পেয়ে জোরালো এক শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড থুরাম। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় মনশেনগ্লাডবাখকে আবারও আনন্দে ভাসান তিনিই। আলেসান প্লার নিচু শট ঝাঁপিয়ে ঠেকালেও ধরে রাখতে পারেননি গোলরক্ষক থিবো কোর্তোয়া, আলগা সেই বল পেয়ে সহজেই গোল করেন থুরাম।

দুই গোলে পিছিয়ে পড়ে যেন দিশেহারা হয়ে পড়ে রিয়াল। অগোছালো ফুটবল খেলতে থাকে। গোল আরও পেতে পারতো মনশেনগ্লাডবাখ। কিন্তু কোর্তোয়ার কয়েকটি সেভ আর ভাগ্য বাঁচিয়ে দেয় রিয়ালকে। ম্যাচ তখন প্রায় শেষের পথে। রিয়াল শিবিরে আশার সঞ্চার করেন বেনজেমা। ৮৭তম মিনিটে কাসেমিরোর হেড থেকে অনেকটা বাইসাইকেল কিকের ভঙ্গিমায় ব্যবধান কমান ফরাসি ফরোয়ার্ড। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল পেয়ে যান কাসেমিরো নিজেই। ডান দিক থেকে লুকা মদ্রিচের ক্রসে হেড করে রামোস বল দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে। আলতো টোকায় গোল করতে ভুল করেননি কাসেমিরো। তাতেই ২-২ গোলের নাটকীয় এক ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

গ্রুপের অন্য ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শাখতার দোনেৎস্ক। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। মনশেনগ্লাডবাখ ও ইন্টারের দুই দলেরই পয়েন্ট সমান ২। ১ পয়েন্ট নিয়ে রিয়াল আছে সবার শেষে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা